মো. ফজলে রেজা সুমন

ঢাকার খুব কাছে মধুপুর ফল্ট লাইনের অবস্থান। যে কারণে ঢাকা শহর নিশ্চিতভাবে ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু গতকাল শুক্রবার (২১ নভেম্বর) যে ফল্ট থেকে ভূকম্পন হয়েছে, সেটির অবস্থান নরসিংদীতে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল সকালে ৫ দশমিক ৫।
ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি এবং উৎসমুখের অবস্থান ঢাকা শহরের খুব কাছাকাছি হওয়ায়, এখানে কম্পন অনেক বেশি অনুভূত হয়েছে। এটি ঢাকা শহরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বার্তা। এজন্য রাজধানীর ভবিষ্যতের জন্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ঢাকা শহর অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। শহরের কোন কোন অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ম্যাপিং হয়নি। তবে ২০২২ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি সমীক্ষার মাধ্যমে ঝুঁকি প্রশমন ম্যাপ তৈরি করেছিল। আমরা পরিকল্পনাবিদরা ওই ম্যাপকে ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) ভূমি ব্যবহার পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে অনুরোধ করেছিলাম।
এটি করা গেলে বোঝা যাবে, কোন ভূমির ব্যবহার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকি প্রশমনে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু সেটি করা হয়নি। এমনকি রাজউকের সেই ম্যাপ জনসম্মুখে প্রকাশ পর্যন্ত করা হয়নি।
এর আগে ঝুঁকি প্রশমনে যেসব পরিকল্পনা হয়েছে, সেগুলো মূলত মধুপুর ফল্ট বিবেচনায়। এখন ঢাকার আরও কাছে নরসিংদী, এমনকি ঢাকার ভেতরে বাড্ডায় ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে। নরসিংদীতে বারংবার ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় ধারণা করা যায়, এ অঞ্চলের আশেপাশে ভূমিকম্পের আরেকটি ফল্ট বিদ্যমান। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। ঢাকার আশেপাশের এই কেন্দ্রগুলোর ভূমিকম্পের ব্যাপ্তি আরও বেশি সময় ধরে এবং একটু উচ্চমাত্রায় হয়, তাহলে ফলাফল খুবই ভয়ংকর হতে পারে।
ঢাকা শহরের যেসব এলাকা সবচেয়ে ঘনবসতিপূর্ণ, সেখানে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। এই বিবেচনায় বাড্ডা ও এর আশেপাশের এলাকা উচ্চঝুঁকিতে রয়েছে। এছাড়া মোহাম্মদপুর উচ্চঝুঁকিতে আছে। বিশেষ করে পুরোনো ঢাকা অতি উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ সেখানকার অধিকাংশ ভবন প্রকৌশল পদ্ধতি অনুসরণ করে নির্মিত হয়নি।
বিশেষজ্ঞদের পক্ষ থেকে ভূমিকম্প ঝুঁকি প্রশমনে সরকারকে নানা প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেয়নি। ভূমিকম্প ঝুঁকি প্রশমনে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোডের (বিএনবিসি) নির্দেশনা মেনে ভবন নির্মাণ করতে হবে। এটা নিশ্চিত করার দায়িত্ব রাজউকের। বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদারকি বাড়ানোর কোনো বিকল্প নেই।
লেখক: সাবেক সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স

.png)

ময়মনসিংহের ত্রিশালের একটি বালুমহাল। সেখানকার অস্থায়ী টিনের কার্যালয়ে বসে কাজ করছিলেন ইজারাদারের এক কর্মচারী। হঠাৎ সেখানে দলবল নিয়ে প্রবেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য। সরকারি কর্মকর্তাদের এমন আকস্মিক প্রবেশে কিছুটা ভড়কে যান ওই কর্মচারী।
১৩ আগস্ট ২০২৬
ঢাকা যেন দিন দিন একটি মরণফাঁদে পরিণত হচ্ছে। বসবাসের অযোগ্য হয়ে উঠছে এই শহর। প্রতিদিনের নাগরিক জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার নাম এখন যানজট। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, রোগী, ব্যবসায়ী—কেউই এর হাত থেকে রেহাই পাচ্ছে না।
০৯ আগস্ট ২০২৬
ডন জেত্রার সঙ্গে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হলো। আবারও হ্যান্ডশেকটা ঠিকঠাক হলো না। কারণ ‘আদিবাসী’ এই টগবগে তরুণ তাঁর ডান হাত ভাঁজ করতে পারেন না। কোনোদিন পারবেন কি না, জানা নেই। সহযোদ্ধা রূপাইয়া তঞ্চঙ্গ্যাকে বাঁচাতে গিয়ে তাঁর হাতের এই হাল।
০৯ আগস্ট ২০২৬
২২ জুলাই ২০২৪। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন অত্যন্ত উত্তপ্ত। প্রতিদিনই আহত ও নিহতের সংবাদ সবাইকে গভীরভাবে ব্যথিত করছিল। সেদিন আমি জানতাম না পরবর্তী দুই সপ্তাহে কী ঘটতে যাচ্ছে। আমি জানতাম না রাজনৈতিক পরিস্থিতির পরিণতি কী হবে।
০৫ আগস্ট ২০২৬