বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন ১৪ এপ্রিলের আগে: ইসি মাছউদবগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বগুড়ার এমপি আব্দুল মহিতের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন, বিকাশে টাকা দাবিবগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে টাকা দাবি করছে প্রতারক চক্র। এমপির পরিচিতদের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে পাঠাতে বলছে ওই চক্র।
বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারেবগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রিপরিষদে মীর শাহে আলমবগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান, সিদ্ধান্ত জানিয়ে ইসিকে চিঠিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উভয় আসনে জয়ের পর তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বগুড়ার নব-নির্বাচিত ৬ এমপিবিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বগুড়া জেলার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য (এমপি)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তাঁরা।
বগুড়ায় বাসের ধাক্কায় ফায়ার ফাইটার নিহতবগুড়ার শেরপুর ফায়ার স্টেশনে সেন্ট্রির দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ফায়ারফাইটার মো. আহসান হাবীব। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে শেরপুর ফায়ার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় বাড়ির সামনে ক্ষেত থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধারবগুড়ার গাবতলী উপজেলায় বাড়ির সামনে একটি ক্ষেত থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যাবগুড়া সদরে ছোট বোনকে উত্ত্যক্তের (ইভটিজিং) প্রতিবাদ কেন্দ্র করে তৈরি পূর্ব বিরোধে ফাহিম হোসেন (১৯) নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় আজ শনিবার সকালে তাঁকে ছুরিকাঘাত করা হয়। তিন মাস আগে তাঁর ছোট বোনের স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক তনয়।
জামায়াতের সঙ্গে সংঘর্ষে ছেলের ‘চোখ নষ্টের খবর শুনে’ মায়ের মৃত্যুবগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদ এবং তাঁর এক ভাই গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার হাট কীভাবে হয়ে উঠতে পারে বৈদেশিক বাজারবগুড়া কেবল একটি জেলা নয়—এটি উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনার প্রতীক। এখানে উৎপাদন আছে, শ্রম আছে, বাজার আছে—অভাব কেবল সমন্বিত অবকাঠামো ও নীতিগত সাহসের। যদি ইপিজেড, এগ্রো-প্রসেসিং জোন ও আঞ্চলিক কার্গো বিমানবন্দর বাস্তবায়িত হয়, তবে উত্তরাঞ্চল একটি শক্তিশালী কৃষি-রপ্তানি করিডরে পরিণত হতে পারে।
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহতবগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।