বৈঠকে বিএনপির সংসদীয় দল, সিদ্ধান্ত আসবে স্পিকার ও ডেপুটি স্পিকারেরক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিপুল ব্যয়ের কৃষি সংস্কারে বড় ঝুঁকি দেখাল সিপিডিনতুন সরকারের কৃষি সংস্কার কর্মসূচিকে স্বাগত জানালেও বাস্তবায়নে বড় ধরনের ঝুঁকির কথা তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, নির্ভরযোগ্য কৃষক ডাটাবেজ, সঠিক লক্ষ্য নির্ধারণ এবং শক্তিশালী বাস্তবায়ন কাঠামো ছাড়া কৃষক কার্ড ও ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প প্র
রাজনীতির সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় বিএনপিকে নিতে হবে: ইসলামী আন্দোলনজাতীয় নির্বাচনের পর বিএনপির সহিংসতায় নিন্দা জানিয়ে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় দলটিকে নিতে হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিবৃতিতে একথা জানায় দলটি।
জীবননগরে সংঘর্ষে ভাইয়ের পর ইউনিয়ন জামায়াত নেতার মৃত্যুচুয়াডাঙ্গার জীবননগরে সালিশ মীমাংসার আগে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে আহত স্থানীয় বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমান মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় এর আগে তাঁর বড় ভাই হাফিজুর রহমানের মারা যান।
পাঁচ মন্ত্রী ও এক উপদেষ্টার নামে পরিবর্তনসরকারের পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) নাম সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভাআগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর একদিন আগে, বুধবার (১১ মার্চ) সংসদীয় সভা ডেকেছে সরকারি দল বিএনপি।
সীমানা আন্দোলনে গ্রেপ্তার সেই আ.লীগ নেতাকে জেলগেটে বরণ বিএনপির এমপিরফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ম ম সিদ্দিক মিঞা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস আজনারীর ক্ষমতায়ন সামান্য, আছে প্রতিশ্রুতিআজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি সামনে রেখে নতুন সরকারের নারী-সংক্রান্ত প্রতিশ্রুতি, প্রাথমিক পদক্ষেপ এবং ক্ষমতার কাঠামোয় নারীদের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।
মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণঝিনাইদহের মহেশপুরে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাব।
আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন।’
এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছেঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপিবিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশির ভাগ কমিটির মেয়াদ নেই। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নড়েচড়ে বসেছে দলটি। শিগগির এসব কমিটি পুনর্গঠন করা হবে বলে জানা গেছে।
গোটা দেশে জয় বাংলা বদলে জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলামরাষ্ট্রের শীর্ষ পদের উদাহরণ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু আগে “জয় বাংলা” বলে বক্তব্য শেষ করতেন। এখন “জিন্দাবাদ” বলে শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে।’
বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু, গুলশানে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমাননবগঠিত বিএনপি সরকারের সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়। এতে উপস্থিত আছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের আগেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হচ্ছেপবিত্র ঈদুল ফিতরের আগেই দেশজুড়ে নদী, নালা ও খাল খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে পল কাপুরের শ্রদ্ধাবিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ট্রাম্প প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (সহকারী পররাষ্ট্রমন্ত্রী) পল কাপুর।