চা-শ্রমিকের সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাবে রাষ্ট্র: জামায়াত আমিরএকজন চা-শ্রমিকের সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তার দায়িত্ব রাষ্ট্রকেও নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মৌলভীবাজার চায়ের রাজধানী। চা-শ্রমিকদের ভুলে গেলে তিনি নিজেকেই ভুলে যাবেন। তাঁদের সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, একটি দল তত সহিংসতায় জড়াচ্ছে: আসিফ মাহমুদনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি রাজনৈতিক দল ততই সহিংস ও হিংস্র আচরণে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
মৌলভীবাজার-৪শ্রীমঙ্গল-কমলগঞ্জের স্বাস্থ্য ও পর্যটন খাতের সংকট সমাধানে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতিশ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দীর্ঘদিনের। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর মৌলভীবাজার কিংবা সিলেটে পাঠাতে হয়, যা অনেক সময় দরিদ্র মানুষের সামর্থ্যের বাইরে চলে যায়।
মৌলভীবাজার-১স্বাস্থ্য ও সড়ক সংকটের সমাধান চান ভোটাররা, লড়াইয়ে বিএনপি-জামায়াতমৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত এই জনপদটি দীর্ঘকাল ধরে স্বাস্থ্য, সড়ক, শিক্ষা ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত বলে অভিযোগ স্থানীয়দের।
নাহিদের অভিযোগ: গণঅভ্যুত্থানের পর থেকে একটি দল মামলা বাণিজ্য করছেচব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে একটি দল মামলা বাণিজ্য করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ধানের শীষে ভোট দিলে ওই মামলা তুলে নেওয়া হবে বলা হচ্ছে– এমন দাবিও করেছেন তিনি।
‘গণভোট’ বোঝেন না মৌলভীবাজারের চা শ্রমিকরা, প্রচারণা নেই গ্রামগঞ্জে‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগান সামনে রেখে আসন্ন সাংবিধানিক গণভোট উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। তবে মৌলভীবাজার জেলায় এই প্রচার কার্যক্রম এখনো জেলা শহরকেন্দ্রিক বলয়েই সীমাবদ্ধ।
মৌলভীবাজারে পোস্টারহীন প্রচারণা, জৌলুস কমলেও বেড়েছে পরিচ্ছন্নতানির্বাচন কমিশনের (ইসি) কঠোর বিধিনিষেধের কারণে এবার ডিজিটাল ও পরিবেশবান্ধব প্রচারণায় অভ্যস্ত হতে হচ্ছে প্রার্থীদের। ইসির নির্দেশনা অনুযায়ী, গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। অপচনশীল দ্রব্য যেমন—পলিথিন, প্লাস্টিক বা রেক্সিন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ
টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ গেল মৌলভীবাজার বিএনপির ১১ নেতারদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের ১১ নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের এই নেতাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও এনেছে দলটি।
উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাসগত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছাড়া আর কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা পাওয়া যায়নি। সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ ডিগ্রি সেলসিয়াস।
‘তাঁদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন’: প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের অনুরোধবিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “আমি সরকারকে অনুরোধ করব, তাঁদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন।”
বনের খাবার রেখে চা, চিপস,বিস্কুট, কলা খাচ্ছে বানরমৌলভীবাজারের লাউয়াছড়ায় পর্যটকদের কাছে খাবারের খোঁজে ভিড় করছে বানরের দল। জাতীয় উদ্যানে খাদ্যসংকট থাকায় প্রায়ই লোকালয়ে বের হয়ে আসছে বন্য প্রাণীরা। বেড়েছে দলছুট বানরের উৎপাত। অনেকসময় এসব বানর মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে আক্রমণ করছে। শহরে প্রায়ই দলছুট বানর দেখা যাচ্ছে। এরা বিভিন্ন দোকানে গিয়ে চিপসসহ বি
খাসিয়াদের বর্ষবরণ উৎসবমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পানপুঞ্জি মাঠে খাসিয়া নৃ-গোষ্ঠীর বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।
সংবিধানে স্বৈরাচার হওয়ার কথা লেখা নেই, পিআর চাইলে জনগণের কাছে যান: ডা. জাহিদএজেডএম জাহিদ হোসেন বলেছেন, সংবিধানে কোথাও স্বৈরাচার হওয়ার কথা লেখা নেই। স্বৈরাচার ঠেকাতে হলে রাজনৈতিক কালচারের পরিবর্তন আনতে হবে। পিআর চাইলে জনগণের কাছে যাওয়ার কথা বলে আলোচনার টেবিলকে অবিশ্বাস করে যারা মাঠে নেমেছে তারা চায় নির্বাচন পিছিয়ে যাক।
রাতে থানায় আত্মসমর্পণ, ভোরে পিবিআই হাজতে ‘আত্মহত্যা’মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় রোববার রাতে আত্মসমর্পন করেন আলোচিত লিটন হত্যামামলার আসামি মোকাদ্দুস। পরে মামলাটির তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছে তাঁকে হস্তান্তর করে থানা-পুলিশ। সোমবার ভোরের দিকে জেলা শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজতখানায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হয়।
মৌলভীবাজারে রুবেল হত্যাকাণ্ডদোকানেই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যুফয়েজুর রহমান রুবেলের হত্যাকাণ্ডের পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশকে আর পুরোনো আইনে চলতে দেব না: নাহিদ ইসলামপুরোনো সিস্টেমের পুরোনো আইনে বাংলাদেশকে আর চলতে দেবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে জুলাই পথযাত্রা কর্মসূচির শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।