জনবল ও সরঞ্জাম সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। ফলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সীমিত জনবল নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
সকালে নিখোঁজ, রাতে বিএনপি নেতার মরদেহ উদ্ধারমৌলভীবাজার সদর উপজেলায় সকালে নিখোঁজের পর রাতে শাহিন মিয়া (৫৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চিকিৎসা সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ, কর্মবিরতিমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা-বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন বাগানের শ্রমিকরা।
মৌলভীবাজারে পানিতে ডুবে এক পরিবারের ৩ শিশুর মৃত্যুমৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফুটিকুলি গ্রামে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধমৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সকাল ৬টা ১০ মিনিটের দিকে ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি কালীপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সন্তানদের নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের হাতে গেল প্রাণমৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় সন্তানদের নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজের ১ দিন পর উদ্ধার যুবকের লাশ, শরীরে ধারালো অস্ত্রের আঘাতমৌলভীবাজারে কুলাউড়ায় রিপন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্নসংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
রমজানে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’মৌলভীবাজারের কমলগঞ্জে রমজান মাসকে সামনে রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে তাঁরা চালু করেছেন ‘বিনা লাভের বাজার’। স্বাভাবিক বাজারদরের তুলনায় কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
চোখজুড়ানো ভাঁটফুলে সেজেছে মৌলভীবাজারের পথঘাটশীতের রুক্ষ দিনগুলো শেষ। প্রকৃতি এখন নতুন প্রাণের স্পন্দনে জেগে উঠছে। আর এই ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে মৌলভীবাজারের পথে-প্রান্তরে ফুটেছে চিরচেনা ‘ভাঁটফুল’। গ্রামীণ মেঠোপথ, সড়কের ধার কিংবা নদী-খালের পাড়—যেদিকেই তাকানো যায়, সাদা আর হালকা বেগুনি রঙের থোকা থোকা ভাঁটফুলে যেন প্রকৃতি সেজেছে।
থামে ট্রেন, মেলে না টিকিট শমশেরনগর স্টেশনেপ্রায় ২০ বছর আগে কুমিল্লার গোমতি এলাকায় দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এর পর মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন থেকে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের কোনো টিকিট বরাদ্দ নেই। তবে সিলেট-চট্টগ্রাম রুটে আগের কুলাউড়া ও পরের শ্রীমঙ্গল স্টেশন থেকে এসব গন্তব্যের টিকিট পাওয়া যায়।
অমর একুশে•চোখের সামনেই হারিয়ে যাচ্ছে ভাষা, স্মৃতিকাতর শেষ ২ কথকমৌলভীবাজারের একটি চা বাগানে বাস দুই বোন– ভেরোনিকা কেরকেটা ও খ্রিস্টিনা কেরকেটার। তাদের আরেক পরিচয়– ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ‘খাড়িয়ার’ শেষ দুই কথক। তাঁদের কণ্ঠ থেমে গেলে চিরতরে স্তব্ধ হয়ে যাবে ভাষাটি। কারণ, চেষ্টা করেও কাউকে শেখাতে পারেননি ভাষাটি।
ধলাই নদীর বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানামৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে ধলাই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিলেটে প্রতিবেশীর লাশ আনতে গিয়ে পথে নিহত ১, আহত ৪সিলেট নগরীতে প্রতিবেশীর লাশ আনতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ট্যাক্সির সংঘর্ষে নজরুল ইসলাম নিয়াজ (৫২) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্যাক্সির গাড়িচালকসহ আরও চারজন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমার সোনারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে চার আসনেই বিএনপির জয়বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ি) নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন।