শ্যামপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগরাজধানীর শ্যামপুর থানার মীরহাজীরবাগ পাইপ রাস্তা এলাকার একটি বাসা থেকে লাকি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৫ জন ঢামেকেরাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিনন্দন জানিয়ে টাঙানো ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীররাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি, তবুও কাটল না অস্বস্তিমাঝ ফাল্গুনে এসে রাজধানীবাসী দেখল মৌসুমের প্রথম বৃষ্টি। সোমবার (২ মার্চ) বেলা ৩টার পরপর নামে বৃষ্টি। কয়েক মিনিট স্থায়ী ছিল। ধুলোয় ধূসর নগরীর গাছপালা এই বৃষ্টিতে কিছুটা সতেজ হলেও, বাসিন্দাদের জন্য অস্বস্তি রয়েই গেছে।
পরপর তিন দিনের ভূমিকম্প দিল যে বার্তারাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান আবারও কাঁপল ভূমিকম্পে। আজ শুক্রবার দুপুরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার আগের দুই দিনও দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। টানা এমন ভূকম্পন ছড়িয়েছে আতঙ্ক। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ায় আতঙ্কের বিশেষ কারণ নেই।
ঢাকার দু্ই সিটি নির্বাচন ঘিরে কৌশলী জামায়াত, আলোচনায় হাফ ডজন নেতাজাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন আলোচনায় সিটি করপোরেশন নির্বাচন। রাজধানী ঢাকার দুই সিটির নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রায় এক বছর আগে থেকে সিটি নির্বাচনের কাজ শুরু করা বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পর্যন্ত মেয়র প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।
শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ, ‘উসকানি’ বলছেন ওসিরাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ছয়বছর বয়সী এক কন্যা শিশুর মরদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনা ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ করে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা।
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীবিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদক দেওয়া হয়েছে।
রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যারাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজারে শাহরিয়ার শারমিন বিন্তী (১৪) নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় প্রেস ক্লাবে ৫ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞাবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবে পাঁচ সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা নোটিশে এসব সাংবাদিককে ‘বহিরাগত’ উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তার ঢিমেতালে ঢাকায় বেপরোয়া অপরাধী চক্ররাজধানীর পান্থপথে রোববার রাতে ব্যবসায়ী শফিকুর রহমানকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা চেয়ে না পেয়ে শফিকুরকে গুরুতর আহত করা হয়। একই দিন মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের স্কুলছাত্র মো. সোহানকে ছুরি মেরে সর্বস্ব নিয়ে যায় ছিনতাইকারীরা।
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, দ্বিতীয় লাহোর, তৃতীয় দিল্লিবিশ্বের বায়ুদূষণের শিকার শহরগুলোর তালিকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকা শীর্ষ অবস্থানে ছিল।
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহতরাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় থেমে থাকা একটি লেগুনাকে বাসের ধাক্কায় দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন—আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।
বুড়িগঙ্গায় নৌকায় তরুণীকে ধর্ষণ: চার জনের যাবজ্জীবনরাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক তরুণীকে জোর করে নৌকায় তুলে নিয়ে বুড়িগঙ্গা নদীর মধ্যখানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সেলিমা রহমানবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে সিসিইউ-তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সমাজের আবর্জনা দূর করতে সংস্কার পরিষদের শপথ নিয়েছি: জামায়াত আমিরজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন।
প্রতীক্ষার অবসান, পরিবর্তন ও জবাবদিহির সন্ধানে ভোটাররাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা—সর্বত্রই এখন নির্বাচনী আলোচনার রেশ। তবে এবারের আলোচনা কেবল হার-জিতের সমীকরণে সীমাবদ্ধ নেই। ভোটাররা খুঁজছেন দীর্ঘস্থায়ী পরিবর্তন, জবাবদিহি এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ।