প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৩ জন গ্রেপ্তাররাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের কবজি কাটল দুর্বৃত্তরাখুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেনের (৪০) দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বটিয়াঘাটা থানার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টাভারতের রাজধানী নয়াদিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ চলছে। সেখানে নিরাপত্তা বেষ্টনীর তিনটি স্তর ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। পূর্বঘোষিত এই বিক্ষোভ আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয়।
খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় ‘আলোচিত’ সেই তরুণী আটকজাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনায় ‘আলোচিত’ তরুণী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে পুলিশ।
উদীচী কার্যালয়ে হামলায়: অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলাউদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে উদীচীর সাধারণ সম্পাদক মোস্তফা জামসেদ আনোয়ার (তপন) বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
গণমাধ্যমের কার্যালয়ে হামলা: ৩১ জন শনাক্ত, গ্রেপ্তার ৯প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবন এবং ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
পত্রিকা অফিসে হামলাকারী অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে: ইসি সানাউল্লাহগত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ জনকে চিহ্নিত করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আনিসুলের বাসভবনে হামলার নিন্দা জাপার একাংশেরজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির একাংশ।
ছায়ানটে হামলা: বাদ্যযন্ত্র ও সার্ভার পোড়ানোর অভিযোগ, বিচার দাবিরাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ও সার্ভার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে একদল লোক এই তাণ্ডব চালায়। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে
বিভিন্ন সংগঠনের বিবৃতিএই হামলা শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের ওপর আক্রমণ: সম্পাদক পরিষদ-নোয়াব‘সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো’র ওপর গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে তারা।
আক্রান্ত গণমাধ্যম, যা বলছে ইসলামপন্থী দলগুলোঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরে শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে দলটির আমির ডা. শফিকুর রহমান ‘কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে জাতীয় ঐক্য ও নির্বাচন রক্ষার বার্তা’ দিয়েছেন।
সংবাদপ্রতিষ্ঠান আক্রান্তের ঘটনায় ৫ গণমাধ্যমের উদ্বেগদ্য সেনট্রিস্ট নেশন, ঢাকা স্ট্রিম, দ্য ডেলটাগ্রাম, দ্য ডিসেন্ট ও দ্য পোস্টের সমন্বয়ে সদ্য গঠিত এ জোট তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা এই সহিংসতার তীব্র নিন্দা জানাই। এটি দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার একটি সুস্পষ্ট চেষ্টা।’
প্রথম আলোতে হামলা পরিকল্পিত, করেছে স্বার্থান্বেষী মহল: সাজ্জাদ শরিফপ্রথম আলো ভবনে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং স্বার্থান্বেষী মহল সংগঠিত হয়ে এ আক্রমণ চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পথভ্রষ্ট করা ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে বৃহস্পতিবার রাতে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার, নাগরিক সমাজের প্রতিবাদপ্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা-আগুনের ঘটনার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে নাগরিক সমাজ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপদৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ওসমান হাদির মৃত্যু পরবর্তী অস্থিরতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে বিক্ষোভ হয় ঢাকার শাহবাগ এলাকায়। পরে তা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
আজ প্রকাশ হয়নি প্রথম আলো ও ডেইলি স্টারহামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। এছাড়া গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।