স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের হরিরামপুর থানার সামনে থেকে পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এসব উদ্ধার করা হয়।থানার সামনে বিএনপি ও যুবদল নেতার পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে এসব পাওয়া যায় বলে জানা গেছে। তবে এসব সরঞ্জাম কারা সেখানে রেখেছে, তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মায় বালুমহালের ইজারা ও নৌ-চ্যানেল চার্জ আদায় কেন্দ্র করে ধুলশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিল্লাল খান ও উপজেলা যুবদলের সদস্যসচিব শাহীন মোল্লার পক্ষের মধ্যে সম্প্রতি সংঘর্ষ হয়। এতে দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করে।
এদিকে মামলার প্রতিবাদে আজ শাহীন মোল্লার পক্ষ থেকে থানা ঘেরাও ও বিল্লাল খানের পক্ষ থানার সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। দুপুরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থানার সামনে থেকে চারটি পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
বিএনপি নেতা শফিক বিশ্বাস বলেন, প্রশাসনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের প্রতিহত করতেই তাদের অবস্থান ও থানা ঘেরাও কর্মসূচি।
হরিরামপুর থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে থানার সামনে পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম কারা রেখেছে, তা তদন্ত করা হচ্ছে।

.png)

রোহিঙ্গা সংকট দেশের মানবনিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
২২ মিনিট আগে
বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল কমে আসায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান সহায়তা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে সহায়তা নিশ্চিত করতে টেকসই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল হেড মাহমুদা খান।
২৩ মিনিট আগে
রাজধানী ঢাকায় মাদক ব্যবসায় জড়িত ৪০৬ জন কারবারিকে শনাক্ত করে তালিকা সম্পন্ন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১ ঘণ্টা আগে
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। জাতীয় স্বার্থে সর্বোচ্চ ৫ টাকা ২০ পয়সা পর্যন্ত ভাড়া মেনে নিলেও এর বেশি ভাড়া তারা মানবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে হিমাগার মালিকেরা প্রতি কেজি আলুর জন্য কমপক্ষে ৭ টাকা ভাড়া দাবি করছেন।
১ ঘণ্টা আগে