স্ট্রিম প্রতিবেদক

উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ায় দেশে গত পাঁচ বছরে প্রায় ৬৪ হাজার পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) সভাপতি মোশারফ হোসেন চৌধুরী এই তথ্য জানান।
তিনি বলেন, দেশের হাজার হাজার খামারি দীর্ঘদিন ধরে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর ফলে তাঁরা ঋণগ্রস্ত এবং অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন। তিনি জানান, ২০২০ সালের আগে দেশে পোল্ট্রি খামারের সংখ্যা প্রায় ২ লাখ থাকলেও ক্রমাগত লোকসান, খাবারের দাম বৃদ্ধি এবং অর্থায়নের অভাবে বর্তমানে তা ১ লাখ ৩৬ হাজারে নেমে এসেছে।
ডিমের ন্যূনতম লাভজনক বিক্রয়মূল্য নির্ধারণ এবং রিয়েল টাইমে উৎপাদন ও যোগান নিশ্চিত করতে খামারিদের জন্য ডিজিটাল ডাটাবেজ তৈরির দাবি জানান বিপিআইএ সভাপতি।
সংবাদ সম্মেলনের আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পোল্ট্রি খামার সংশ্লিষ্টরা। পোল্ট্রি খাতের বর্তমান দুরবস্থার কথা তুলে ধরে বরিশালের উজিরপুরের খামারি মিজান হাওলাদার বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে “মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম” শুরু করেছিলাম। কিন্তু এখন যে অবস্থা তাতে বেঁচে থাকারই ইচ্ছে নাই।’
তিনি জানান, মুরগির খাবারের দাম বাড়লেও ডিমের দাম না বাড়ায় খামারিরা বড় লোকসানের মুখে পড়েছেন। খামারিরা ধ্বংস হয়ে গেলে হাজার হাজার কর্মসংস্থানও নষ্ট হবে।
বরিশালের আরেক খামারি মোহাম্মদ সুমন হোসেন দাবি, ‘একটি ডিম উৎপাদনে আমাদের ১০ টাকা ৫৮ পয়সা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে মাত্র ৭ টাকা ৮০ পয়সায়। ফলে প্রতি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে। ’
তাঁর অভিযোগ, বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করে মুরগির বাচ্চা ও খাবারের উচ্চ মূল্য নির্ধারণ করে দিচ্ছে যাতে ছোট খামারিরা ঝরে যায়। বর্তমানে বাজারে প্রতি ডজন ডিম ১২০ টাকায় বিক্রি হলেও খামারিরা পাচ্ছেন প্রতি হালিতে মাত্র ২৭ থেকে ২৮ টাকা।
সংকট কাটাতে বিপিআইএ-এর পক্ষ থেকে তোলা দাবির মধ্যে রয়েছে—উপজেলা পর্যায়ে ডিম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন করা। পাশাপাশি সমবায়ভিত্তিক উৎপাদন ও যৌথ বাজারজাতকরণ ব্যবস্থা চালু করা এবং স্বল্প সুদে ঋণ এবং ফিড ও ভ্যাকসিনে ভর্তুকি দেওয়া। এছাড়া বাজারে মধ্যস্বত্বভোগীদের অস্থিতিশীল প্রভাব কমাতে নিয়মিত বাজার তদারকির তাগিদ দেওয়া হয়েছে।
বিপিআইএ-এর সাধারণ সম্পাদক এম. সাফির রহমান বলেন, এই সংকট জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও ভোক্তার স্বার্থের সঙ্গে জড়িত। সমাধানের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবির স্মারকলিপি প্রদান করা হয়েছে।

.png)

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে বসানো ‘হেয়ারকাট’ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজনে তাঁর জমানো মূল অর্থ তুলতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আগে থেকেই কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। এর মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ সংকট তীব্র হয়েছে। এতে বড়সড় ধাক্কা খেয়েছে পোশাক খাত। এখন পর্যন্ত বৈদেশিক ক্রয়াদেশে এর নেতিবাচক প্রভাব প্রকট না হলেও সংকট বেশিদিন চললে অদূর ভবিষ্যতে বড়সড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ সীমান্ত হাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা দুই দেশের প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা ধীরগতি এসেছে। সমস্যা চিহ্নিত করে এই বাণিজ্য আরও সহজ ও কা
২৪ আগস্ট ২০২৬