স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ মে) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
পদত্যাগ করা চার কমিশনার হলেন মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।
এদিকে, আজই নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
চেয়ারম্যান ও কমিশনাররা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে।
বিএসইসির বিদায়ী চেয়ারম্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, গত ২১ মাস বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর আমি ব্যক্তিগত বিষয়ে মনোনিবেশ করার জন্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি লিখেছেন, আমরা অত্যন্ত বিশৃঙ্খল সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম এবং তাৎক্ষণিকভাবে আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলার দীর্ঘ সংস্কার কাজ শুরু করি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা পাঁচটি বিধিমালার (মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ঋণ সিকিউরিটিজ, হুইসেলব্লোয়ার) গেজেট প্রকাশ করেছি। এ ছাড়া জনমত যাচাইয়ের জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৩টি খসড়া বিধিমালা/নির্দেশিকা প্রকাশ করেছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত (এফআইডি) পাসের জন্য দুটি আইনের খসড়াও (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন) তৈরি করেছি।
বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিধি-পালন ও আইন প্রয়োগে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং উল্লেখযোগ্য অগ্রগতি এনেছেন দাবি করে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা সব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হস্তক্ষেপের প্রক্রিয়া দূর করেছি এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও নিয়মিত অংশীজনদের (স্টেকহোল্ডার) সম্পৃক্তকরণ কর্মসূচির মাধ্যমে বাজার, মধ্যস্থতাকারী ও ইস্যুকারীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছি।
একটি পুনরুজ্জীবিত এবং প্রাণবন্ত বিএসইসি দলের মাধ্যমে উপরের সব পদক্ষেপ অর্জন করা সম্ভব হয়েছে জানিয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১৯ মিনিট আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২১ ঘণ্টা আগে