স্ট্রিম প্রতিবেদক

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে বরাদ্দের পরিমাণ ২ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। রোববার (১২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসএমই বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ অনানুষ্ঠানিক খাতনির্ভর এবং এ ক্ষেত্রে এসএমই খাতের অবদান তাৎপর্যপূর্ণ। এসএমই খাতের উন্নয়নে সরকার সম্প্রতি ৩০০ কোটি টাকার ক্রেডিট হোলসেলিং কর্মসূচি গ্রহণ করেছে। ১৫টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের কাছে সরাসরি অর্থায়ন পৌঁছে দেওয়া হচ্ছে। এই খাতের বিকাশ কর্মসংস্থান সৃষ্টি ও বৃহত্তর জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এই সাত দিনব্যাপী মেলায় দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। মেলায় ১৫০টিরও বেশি স্টলে হস্ত ও কারুশিল্প, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজ প্রক্রিয়াজাত পণ্য এবং ঐতিহ্যবাহী ঘরোয়া খাবার প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য শামিম আহমেদ এবং এমডি আনোয়ার হোসেন চৌধুরী।

.png)

১ হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপিরা ঋণ পুনঃতফসিল বা নবায়নের জন্য সর্বোচ্চ ১৫ বছর সময় পাবেন। এর মধ্যে দুই বছরের গ্রেস পিরিয়ডের সুযোগ থাকছে, যে সময়ে ঋণ পরিশোধে বিরতির সুবিধা পাওয়া যাবে। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশে ব্যাংকনোট ছাপানোর খরচ কিছু ক্ষেত্রে ২০০ শতাংশ ছাড়িয়ে গেছে। ডলারের মূল্য বৃদ্ধি খরচের ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে। এ ছাড়া, সময়মতো পরিকল্পনা না করা, জরুরি প্রয়োজনে আকাশপথে কাঁচামাল আমদানি ও একক ঠিকাদারের কারণেও টাকা ছাপানোর খরচ বেড়ে গেছে।
৩১ আগস্ট ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি শ্রেণীর হিসাবধারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন। এককালীন নগদায়নের মাধ্যমে সম্পূর্ণ মূল অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তারা। তবে এক্ষেত্রে আমানতের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।
৩১ আগস্ট ২০২৬
চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ প্রায় ১ হাজার ২০৮ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
৩০ আগস্ট ২০২৬