স্ট্রিম প্রতিবেদক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি শ্রেণির হিসাবধারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের আমানতের মূল অর্থ তুলতে পারবেন। টাকা উত্তোলনের জন্য আমানতকারীদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আগাম আবেদন করতে হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এই আবেদন গ্রহণ শুরু হচ্ছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে।
এককালীন নগদায়নের মাধ্যমে সম্পূর্ণ মূল অর্থ উত্তোলনের সুযোগ পাবেন আমানতকারীরা। তবে এ ক্ষেত্রে কোনো মুনাফা দেওয়া হবে না।
ব্যাংক সূত্রে জানা গেছে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং এমটিডিআর ও ডিপিএসের মতো মেয়াদি হিসাব থেকে গ্রাহকেরা মূল টাকা তুলতে পারবেন। তবে যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তাদের আমানতের বিপরীতে নির্ধারিত হারে মুনাফা জমা হবে। পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রম শুরু হলে তারা মুনাফাসহ লেনদেনের সুযোগ পাবেন।
গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ১ সেপ্টেম্বর থেকেই নবগঠিত ব্যাংকটির ব্যক্তি শ্রেণির হিসাবধারীরা তাদের মূল আমানতের টাকা তুলতে পারবেন। তবে শাখা পর্যায়ে নগদ টাকার রিকুইজিশন, কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা সরবরাহ ও নগদ অর্থ ব্যবস্থাপনার প্রস্তুতি নিতে কয়েক দিন সময় লাগবে। এ কারণে কার্যক্রমটি ৭ সেপ্টেম্বর থেকে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টাকা পরিশোধের বিষয়ে গ্রাহকদের আস্থা ফেরাতে ১ সেপ্টেম্বর বিশেষ দিবস পালন করবে ব্যাংকটি। এদিন শাখাগুলোকে গ্রাহকদের অভ্যর্থনা জানানো, বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন অনিয়মে সংকটে পড়া এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি শ্রেণির সঞ্চয়ী হিসাবে আছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।
সরকারি মালিকানায় গঠিত এই ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের জন্য শেয়ার ইস্যু করা হবে।

.png)

চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ প্রায় ১ হাজার ২০৮ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
২০ ঘণ্টা আগে
রপ্তানিমুখী হিমায়িত খাদ্য ও মৎস্য খাতের ভঙুর অবস্থা কাটাতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ব্যবসায়ীরা।
২১ ঘণ্টা আগে
অর্থনৈতিক টালমাটালের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সবমিলে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা।
১ দিন আগে
ব্যবসায়িক তথ্য গোপন করে প্রায় ৩১৮ কোটি মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যাটারি প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড। রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআরের অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।
৩০ আগস্ট ২০২৬