স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের ঘোষণার পর এশিয়া প্যাসিফিকের শেয়ার বাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে।
সোমবার সকালে লেনদেনের শুরুতে জাপানের প্রধান শেয়ার বাজার সূচক ‘নিক্কেই ২২৫’ ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক সর্বোচ্চ ৫ দশমিক ৭ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে।
চুক্তির প্রভাব পড়েছে অন্যান্য বাজারেও। তাইওয়ানের তাইএক্স সূচক সর্বোচ্চ ২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এএসএক্স২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়। হংকংয়ের হ্যাং সেং সূচক সকালের দিকে প্রায় ১ শতাংশ বাড়লেও, বেলার বাড়ার সঙ্গে সঙ্গে সেই অর্জিত মুনাফার বেশিরভাগই হারিয়ে ফেলে।
নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া মার্কিন স্টক ফিউচার্সের সূচকও ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তি-ভিত্তিক নাসডাক কম্পোজিট যথাক্রমে প্রায় ১ শতাংশ এবং ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ দিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ৪০ ডলারের নিচে নেমে এসেছে।
এএনজের এশিয়া গবেষণা প্রধান খুন গো আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন গত সপ্তাহের শেষের দিকে একটি চুক্তি সম্পন্ন হওয়ার আভাস দিয়েছিলেন, তখনই বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিল। তবে চুক্তিটি নিশ্চিত হওয়ার পর বাজারে আরও বড় ধরনের উত্থান দেখা গেছে।
তিনি আরও বলেন, ‘তেলের দাম কমে যাওয়া বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য কিছুটা স্বস্তি এনে দেবে। এখন সবার নজর মার্কিন ফেডারেল রিজার্ভের দিকে, যারা এই সপ্তাহেই সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। তিনি জানান, তিনি হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করার এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌবাহিনীর অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

.png)

পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ বেসরকারি খাতে দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নে মাত্র চার দিন দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে খেত নষ্ট হওয়ায় শাক-সবজির দামে লেগেছিল আগুন। কয়েক দিন আগেও অধিকাংশ সবজির দাম ছিল শতকের আশেপাশে। শুক্রবার (৭ আগস্ট) সেই দাম কিছু কমেছে। তবে ওই সময় মাছ, মাংস ও ডিমের দামে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়, তা কমেনি।
০৭ আগস্ট ২০২৬
দেশের স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক রূপ দিতে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত) ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে সরকার। আগামী রোববারের মধ্যে প্রস্তাবিত নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের লিখিত মতামত দিতে বলা হয়েছে।
০৬ আগস্ট ২০২৬
‘মাঝে মাঝে চেষ্টা করে দেখা অন্য সব ধরন বাদ দিলে, গণতন্ত্রই হলো সরকারের সবচেয়ে নিকৃষ্ট রূপ।’ ১৯৪৭ সালে উইনস্টন চার্চিল যখন এই বিখ্যাত পরিহাসটি করেছিলেন, তখন তিনি একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিয়েছিলেন। সেটি হচ্ছে, গণতন্ত্র ত্রুটিপূর্ণ হলেও এটি এখন পর্যন্ত স্বৈরতান্ত্রিক বিকল্পগুলোর চেয়ে বহুগুণে শ্রেষ
০৫ আগস্ট ২০২৬