জোরপূর্বক শ্রম
স্ট্রিম ডেস্ক

পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতা এবং বাণিজ্যে বাধা সৃষ্টির অভিযোগে ৬০ দেশের আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশও রয়েছে।
মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই প্রস্তাবের কথা ঘোষণা করে। এর আগে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ ধারায় তারা বিষয়টি তদন্ত করে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, জোরপূর্বক শ্রমের সঙ্গে যুক্ত পণ্য আমদানির বিষয়টি মোকাবিলা করতে বাণিজ্য অংশীদ্বারদের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের শ্রমিকদের জন্য অসমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করছে।
তিনি বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি রোধে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদ্বারদের এই ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। বৈশ্বিক বাণিজ্য যেন কোনোভাবেই এ ধরনের শ্রম চর্চাকে উৎসাহিত না করে, সেজন্য সরকারগুলোকে আরও ভূমিকা রাখতে হবে।
ইউএসটিআর বাংলাদেশ, ভারত, চীন, জাপান, যুক্তরাজ্য, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ ৫৪টি দেশকে চিহ্নিত করেছে। এই দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ ও তা কার্যকরভাবে বলবৎ করতে ব্যর্থ হয়েছে।
এছাড়া বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগ না করার জন্য কানাডা, মেক্সিকো, পাকিস্তানসহ আরও ছয়টি দেশের কথা উল্লেখ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, যেসব দেশে আংশিক জোরপূর্বক শ্রম আমদানি নিষেধাজ্ঞা রয়েছে বা যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি আছে, তারা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে। আর যেসব দেশের সঙ্গে এমন কোনো চুক্তি নেই, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্কের মুখে পড়তে পারে।
তবে এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। চূড়ান্তভাবে বাস্তবায়নের আগে এটি জনসাধারণের মতামত ও পর্যালোচনার মধ্য দিয়ে যাবে। এর ফলে শুল্ক চূড়ান্ত হওয়ার আগে কিছু পরিবর্তন আসতে পারে।
আগামী ৬ জুলাইয়ের মধ্যে লিখিত মতামত জমা দিতে হবে। ৭ জুলাই থেকে ‘সেকশন ৩০১’ প্যানেলের গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
এই পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত বাণিজ্য কৌশলের অংশ। এটি চলতি বছরের শেষ দিকে মেয়াদ শেষ হতে যাওয়া অস্থায়ী ব্যবস্থাগুলোর পরিবর্তে নির্দিষ্ট দেশের জন্য স্থায়ী শুল্ক আরোপের পথ তৈরি করতে পারে।
এছাড়া ইউএসটিআর একটি পৃথক টেক্সটাইল ব্যবস্থারও প্রস্তাব করেছে। এর অধীনে নির্দিষ্ট কিছু দেশ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ তৈরি পোশাক ও টেক্সটাইল সামগ্রী কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে। তবে এর যোগ্যতা ও কোটার পরিমাণ এখনো চূড়ান্ত করা হয়নি।
বাংলাদেশের শুল্ক কত হবে
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার ১৯ শতাংশ নির্ধারণ করা হয়। এখন তার সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যুক্ত হলে মোট শুল্কহার হবে ২৯ শতাংশ। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতায় প্রভাব পড়বে, এমন আশঙ্কা আছে। তবে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর পণ্যেও শুল্ক আরোপিত হলে বাস্তবতা বোঝা যাবে।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১৬ মিনিট আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২১ ঘণ্টা আগে