স্ট্রিম প্রতিবেদক

এপ্রিলেও প্রবাসী আয়ে শক্তিশালী ধারা লক্ষ্য করা গেছে। প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শেষ তিন দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।
২০২৫ সালের এপ্রিলের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল প্রায় ১০৩ কোটি ডলার। সেই হিসাবে এবার ১৮ দশমিক ৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। গত মার্চে প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়, ৩৭৫ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছিল, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ আয় গত বছরের মার্চে আসা প্রবাসী আয়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ২০২৫ সালের জুলাই থেকে গত ১১ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে প্রায় ৩ লাখ ১ হাজার ৬৯৭ কোটি টাকা (২৭ হাজার ৪২৭ মিলিয়ন ডলার)।
আগের অর্থবছরের একই সময়ে এসেছিল প্রায় ২ লাখ ৫০ হাজার ৯৫৪ কোটি টাকা। এতে মোট বৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭৪৩ কোটি টাকা। সামগ্রিক প্রবৃদ্ধির হার ২০ দশমিক ২ শতাংশ।

.png)

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
৬ ঘণ্টা আগে
টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
৭ ঘণ্টা আগে
ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
৮ ঘণ্টা আগে
খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
২০ ঘণ্টা আগে