স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নিত্যপণ্যের বাজার এখন থমথমে। এরই মধ্যে বেড়েছে আদা, রসুন, ডিম, চিনিসহ বেশ কিছু পণ্যে দাম। তবে পরিবহন খরচের বাহানায় যেকোনো সময় সব পণ্যের দাম একসঙ্গে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারও বললেন সেই কথাই। শাহিনবাগের বাসিন্দা আব্দুল জব্বারের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেমন জানতে চাইলে বলেন, বাজারে অনেক পণ্যের ক্রাইসিস রয়েছে। হঠাৎ সব পণ্যের দাম বেড়ে যাওয়ার আগে যে পরিস্থিতির সৃষ্টি হয় বাজারে এখন ওই অবস্থা চলছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে যেকোনো সময় সবকিছুর দাম বেড়ে যেতে পারে।
কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা দোকানের বিক্রেতা-ক্রেতাদের ভাষ্যও এমন। আল্লাহর দান জেনারেল স্টোরের বিক্রেতা ওমর ফারুক বলেন¬, খুব বেশি জিনিসের দাম বাড়েনি। তবে সরবরাহের ঘাটতি আছে অনেক জিনিসের। অনেক পণ্য আমাদেরই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।
গত কয়েকদিন ধরে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে বাজারে। এই সুযোগে বেড়েছে পামওয়েল, খোলা সয়াবিন ও সরিষার তেলের দাম। শুক্রবার প্রতি কেজি পামওয়েল তেল বিক্রি হয়েছে ১৮০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১৭০ টাকার কম। ২০০ টাকার নিচে থাকা খোলা সয়াবিন তেলের কেজিতেও বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বোতলজাত সয়াবিন তেল এখনও ১ লিটার ১৯৫ টাকা, ২ লিটার ৩৯০ টাকা ও ৫ লিটার ৯৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে অনেক দোকানে তা মিলছে না। ৫-১০ টাকা বেশি দিলে দোকানের পেছন থেকে এনে দিচ্ছেন কেউ কেউ।
কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, দুই সপ্তাহের ব্যবধানে সরিষার তেলের দাম কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা। ৪০০ টাকা বেড়ে ১৬ কেজির টিন বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়। আর ৩২০ টাকার ১ লিটারের বোতলে গুনতে হচ্ছে ৪০ টাকা বেশি।
পাইকারি-খুচরা দুই বাজারেই বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেড়ে পেঁয়াজ় ৪০ টাকায়, চায়না রসুন ১৫ টাকা বেড়ে ১৫০ ও ২০ টাকা বেড়ে থাই আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
আদা-রসুনের পাইকারি দোকান মামা-ভাগিনা বাণিজ্যালয়ের বিক্রেতা শাহ আলম বলেন, সামনে কোরবানির ঈদ থাকায় আদা-রসুনের দাম আরও বাড়বে।
চিনি ও ডিমের দামও বাড়তি
কয়েক মাস কম থাকার পর ফের চড়তে শুরু করেছে ডিমের বাজার। গত সপ্তাহের তুলনায় ডিমের ডজনে বেড়েছে ১০-১৫ টাকা। কারওয়ান বাজারে মুরগির লাল ডিম ৪২ টাকা (হালি), সাদা ডিম ৩৭ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। আর ১০০ টাকার নিচে থাকা চিনির কেজি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।
অধিকাংশ সবজির কেজিও ৭০-৮০ টাকা পড়ছে। কারওয়ানবাজারে আলু ২০ টাকা, ফুলকপি ৫০, গাজর ৫০, ঢ্যাঁড়স ৫০, পটল ৭০, টমেটো ৫০, করলা ৮০, বরবটি ৮০, বেগুন ১০০, পেঁপে ৬০, মুলা ৬০, চিচিঙ্গা ৭০, লাউ ৬০, লতি ৮০, শসা ৬০, কাঁকরোল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারের সবজি বিক্রেতা মাহবুব আলম বলেন, সবজির দাম ১০-১৫ দিন আগের তুলনায় একটু কমেছে। তেলের দাম বাড়ায় গাড়িভাড়া বেশি দিতে হচ্ছে। আবার বিক্রিও কমেছে। আগে দিনে ১০ থেকে ১২ হাজার টাকার বিক্রি হলেও এখন হচ্ছে ৭-৮ হাজার টাকার।

.png)

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
১ দিন আগে
টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
২৭ জুলাই ২০২৬
ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
২৭ জুলাই ২০২৬
খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
২৬ জুলাই ২০২৬