স্ট্রিম ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশটির সাবেক কর্মকর্তারা। এ বিষয়ে নিজেদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন ইসরায়েলের সাবেক প্রায় ৬০০ সেনা, গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তা। খবর আলজাজিরার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর উপলক্ষে ট্রাম্পের কাছে ওইচিঠি পাঠিয়েছেন তাঁরা। এতে তাঁরা বলেছেন, পশ্চিম তীরে বাড়তে থাকা সহিংসতা শুধু ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও হুমকি হয়ে উঠছে।
মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। এর আগে পাঠানো ওই চিঠিতে সই করেছেন ইসরায়েলের সাবেক উপ-সেনাপ্রধান মাতান ভিলনাইও।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের ৩ হাজার ৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী দখলদারদের সহিংসতা ধারাবাহিকভাবে বেড়েছে।

.png)

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন সময়ই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে যুদ্ধের সম্ভাব্য কূটনৈতিক সমাধানের এই পর্যায়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরাকে একাধিক হামলায় ইউক্রেনের বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি। তিনি বলেছেন, নতুন তথ্যানুযায়ী ইরাকে কয়েকটি বোমা হামলায় ইউক্রেন জড়িত থাকতে পারে। এসব হামলার লক্ষ্য ছিল ইরাকি সরকারের বিভিন্ন স্থাপনা। খবর আলজাজিরার।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মিশিগান যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ১০৭ জন নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। জুনের শেষদিকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটে।
১৭ ঘণ্টা আগে