
চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশে নেমেছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হিসাবে প্রবৃদ্ধি হ্রাসের এই চিত্র উঠে এসেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমে হয় ৩ দশমিক শূন্য ৩ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বাজারমূল্যে তৃতীয় প্রান্তিকে দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ১০০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ লাখ ১৯ হাজার ২০০ কোটি টাকা। এই প্রান্তিকে দেশের শিল্প খাত শূন্য দশমিক ২৮ শতাংশ সংকুচিত হয়েছে, আগের বছর একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ।
একই সময়ে কৃষি খাতের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬১ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭৪ শতাংশে নেমেছে। জিডিপিতে বড় অবদান রাখা সেবা খাতের প্রবৃদ্ধিও ৭ দশমিক ৩২ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৫২ শতাংশ হয়েছে।
বিবিএস জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশে সাধারণ নির্বাচন হওয়ায় ব্যবসা-বাণিজ্যে একধরনের অনিশ্চয়তা ছিল। এছাড়া আগের অর্থবছরের জুলাই-আগস্টের আন্দোলনের প্রভাবও এই প্রবৃদ্ধি হ্রাসের কারণ।
মার্চ পর্যন্ত তথ্যের ভিত্তিতে গত ১০ জুন ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হওয়ার সাময়িক হিসাব দিয়েছিল বিবিএস। এপ্রিল-জুন প্রান্তিকের তথ্য যুক্ত হওয়ার পর বার্ষিক প্রবৃদ্ধির সংশোধিত হিসাব প্রকাশ করা হবে।
একটি দেশের অর্থনীতির আকার বোঝাতে জিডিপি ব্যবহার হয়। জিডিপি বা মোট দেশজ উৎপাদন হলো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছর) দেশের ভেতরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারদর। অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধি হলো আগের বছরের তুলনায় চলতি বছরে জিডিপি কত শতাংশ বাড়ল তার হার।
.png)

আগামী এক দশকের মধ্যে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৬ ঘণ্টা আগে
নতুন পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন একধাক্কায় শতভাগ বাড়লেও এই সুবিধার বাইরে থাকছে দেশের প্রায় ৯৮ শতাংশ শ্রমজীবী। দেশের বেশির ভাগ শ্রমখাতে নেই নূন্যতম মজুরি কাঠামোও। বেতন বৃদ্ধির এমন ভিন্ন বাস্তবতায় এই দুই ধরনের শ্রমশক্তির মধ্যে তৈরি হতে পারে আর্থিক বৈষম্য।
১৭ ঘণ্টা আগে
দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে ঋণচুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এই প্রকল্পে ১ বিলিয়ন ডলার অর্থায়ন করবে।
১৯ ঘণ্টা আগে
গত জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকায়। তিন মাসের ব্যবধানে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বাড়ায় ব্যাংক খাতের ৩২ দশমিক ৭৮ শতাংশ ঋণই এখন খেলাপি।
০৩ সেপ্টেম্বর ২০২৬