স্ট্রিম প্রতিবেদক

দেশের শিল্পখাতে বিনিয়োগ পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরতে নতুন জরিপ কার্যক্রম শুরু করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সরকারের কাছে উপস্থাপিত বিনিয়োগ উন্নয়ন সংস্থাসমূহের যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) জরিপটি পরিচালনা করবে। গত বৃহস্পতিবার বিডার সম্মেলন কক্ষে এ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিডার নির্বাহী সদস্য (রিসার্চ অ্যান্ড পলিসি) মো. হুমায়ুন কবির বলেন, বিনিয়োগ বৃদ্ধিতে শিল্পখাতের সমন্বিত ও হালনাগাদ তথ্যভাণ্ডার ভূমিকা রাখবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান জরিপের ধরন, পদ্ধতি, ডেলিভারেবল এবং সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
জরিপের উদ্দেশ্যের মধ্যে রয়েছে বিদেশি বিনিয়োগ ও জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানের শতভাগ শুমারি পরিচালনা, দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের নমুনা জরিপ সম্পন্ন করা, আধুনিক ও মানসম্মত ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং তথ্যের ভিত্তিতে আঞ্চলিক ও খাতভিত্তিক প্রতিবেদন প্রস্তুত করা।
এছাড়া বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক নীতি সুপারিশ প্রণয়ন এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট সকল আইন ও বিধিমালাকে একত্র করে সহজবোধ্য ও ব্যবহারকারী-বান্ধব ডিজিটাল গাইড তৈরির পরিকল্পনাও রয়েছে।
আলোচনায় বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, পাট অধিদপ্তর এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

.png)

পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ বেসরকারি খাতে দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নে মাত্র চার দিন দেওয়া হয়েছে।
০৮ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে খেত নষ্ট হওয়ায় শাক-সবজির দামে লেগেছিল আগুন। কয়েক দিন আগেও অধিকাংশ সবজির দাম ছিল শতকের আশেপাশে। শুক্রবার (৭ আগস্ট) সেই দাম কিছু কমেছে। তবে ওই সময় মাছ, মাংস ও ডিমের দামে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়, তা কমেনি।
০৭ আগস্ট ২০২৬
দেশের স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক রূপ দিতে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত) ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে সরকার। আগামী রোববারের মধ্যে প্রস্তাবিত নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের লিখিত মতামত দিতে বলা হয়েছে।
০৬ আগস্ট ২০২৬
‘মাঝে মাঝে চেষ্টা করে দেখা অন্য সব ধরন বাদ দিলে, গণতন্ত্রই হলো সরকারের সবচেয়ে নিকৃষ্ট রূপ।’ ১৯৪৭ সালে উইনস্টন চার্চিল যখন এই বিখ্যাত পরিহাসটি করেছিলেন, তখন তিনি একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিয়েছিলেন। সেটি হচ্ছে, গণতন্ত্র ত্রুটিপূর্ণ হলেও এটি এখন পর্যন্ত স্বৈরতান্ত্রিক বিকল্পগুলোর চেয়ে বহুগুণে শ্রেষ
০৫ আগস্ট ২০২৬