স্ট্রিম প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় ২০ হাজার ৮২৩ কোটি টাকার বড় ঘাটতি হয়েছে। তবে আগের বছরের তুলনায় রাজস্ব আদায়ে ১২ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে চট্টগ্রাম কাস্টমস হাউস এসব তথ্য প্রকাশ করে।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ২ হাজার ২৯৫ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে মোট আদায় হয়েছে ৮১ হাজার ৪৭১ কোটি ৩৭ লাখ টাকা।
লক্ষ্যমাত্রা অর্জন না হলেও রাজস্বের পরিমাণ পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১২ দশমিক ৩৭ শতাংশ বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কাস্টমসে ৭২ হাজার ৫০২ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন জানান, পাম অয়েল, ডিজেল, ক্রুড অয়েল, তাজা ও শুকনা ফল, ক্যাপিটাল মেশিনারি এবং বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে এবার বেশি রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায় আমদানিনির্ভর হওয়ায় আমদানির পরিমাণ বাড়লেই রাজস্বের পরিমাণ বাড়ে।
তিনি আরও জানান, জুনে ৩ হাজার ৮৮৫ কোটি ১ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৯৬ শতাংশ বেশি।
চট্টগ্রাম কাস্টম হাউস জানিয়েছে, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি থাকলেও এই অর্থবছরের শেষে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩৭ কোটি টাকা। এর মধ্যে এককভাবে পেট্রোবাংলার কাছেই পাওনা রয়েছে ২১ হাজার ৮৪৬ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে পাওনা রয়েছে ৩ হাজার ৯২২ কোটি টাকা।

.png)

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে দ্রুত কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি। এতে পরিবেশগত কমপ্লায়েন্সের পাশাপাশি জ্বালানি সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের চাপও মোকাবিলা সম্ভব হবে। রোববার (১৬ আগস্ট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন ইন দ্য আরএমজি সেক্টর: হাউ টু টেক ইট ফরওয়ার্ড?’ শীর্ষক এক গোলটে
২ ঘণ্টা আগে
সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬