স্ট্রিম প্রতিবেদক

দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এই আদেশ ইতোমধ্যে দেশের সকল মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে কাজ করছে। তরুণ যুবসমাজ গঠন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পিটি এবং নিয়মিত খেলাধুলার আয়োজন আবশ্যক।
এমতাবস্থায়, অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকেরা তাদের প্রতিষ্ঠানের পিটি ও খেলাধুলার আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করবেন। যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ শূন্য, সেখানে কর্মরত শিক্ষকদের থেকে উপযুক্ত কাউকে সাময়িকভাবে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শূন্য পদ দ্রুত পূরণে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে দেশের সকল জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১৮ আগস্ট ২০২৬
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
১৮ আগস্ট ২০২৬
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা সুখবর পেতে পারেন। প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা যায় কি না, তা নিয়ে কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৮ আগস্ট ২০২৬
আব্দুর রশিদ জিতু ও ফয়সাল হোসেনকে নিয়ে বিপাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কোনোভাবেই তাদের বিতর্কিত কর্মকাণ্ডের লাগাম টানতে পারছে না সংগঠনটি। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি সম্প্রতি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। আর ফয়সাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের
১৭ আগস্ট ২০২৬