স্ট্রিম প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বদলি সংক্রান্ত বিভিন্ন নিয়ম ও শর্তাবলি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষকেরা নির্দিষ্ট ওয়েবসাইটের (http://ngttdshe.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। এজন্য শিক্ষকদের মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। একজন পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আবেদন যাচাই করে পদায়নের আদেশ জারি করা হবে।
নীতিমালা অনুযায়ী, চাকরিতে যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হলে তবেই বদলির আবেদন করা যাবে। এ ছাড়া একবার বদলির পর নতুন কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত না থাকলে আবেদন করা যাবে না।
এতে আরও বলা হয়, শিক্ষককে নিজ জেলায় বদলির আবেদন করতে হবে। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। স্বামী বা স্ত্রী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই জেলায় বদলির আবেদনের সুযোগও পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষকের বিরুদ্ধে ‘স্টপ পেমেন্ট’ (বেতন বন্ধ), সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান রয়েছে, তাঁরা বদলির আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বদলি শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং এর পরের ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

.png)

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা সুখবর পেতে পারেন। প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা যায় কি না, তা নিয়ে কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
৭ ঘণ্টা আগে
আব্দুর রশিদ জিতু ও ফয়সাল হোসেনকে নিয়ে বিপাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কোনোভাবেই তাদের বিতর্কিত কর্মকাণ্ডের লাগাম টানতে পারছে না সংগঠনটি। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি সম্প্রতি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। আর ফয়সাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের
১৭ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।