
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদে রাতভর র্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে। পরে এই ঘটনায় একই বিভাগের দ্বিতীয় বর্ষের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, ফজলে হাসান ফাহাদ, আল-আমিন হোসাইন, জাহিদ হাসান, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান খান আকিব, মাহমুদুল আমিন সিয়াম, মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল।
অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) কয়েক শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে মনপুরা এলাকায় র্যাগিং করে। এ সময় তাদের অকথ্য ভাষায় গালাগালি, কান ধরিয়ে ওঠবস করানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৫ (৬) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো জায়গায় টিজ/র্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। এই বিধি লঙ্ঘন করায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্র জানায়, র্যাগিংয়ের সময় অভিযুক্তদের হাতেনাধরেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার গার্ড, কর্মকর্তা ও জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী। এরপর ভুক্তভোগী ৫৫তম আবর্তনের শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
.png)

আমার একজন প্রিয় শিক্ষার্থী আতিক আমাকে ফোন করেছিল। তাঁর পরিচিত এক তরুণ চীনা ভাষা শিখতে চায়। কোথায় শেখা যায়, কীভাবে শুরু করা উচিত—এসব নিয়ে আমাদের কথা হচ্ছিল। তবে ফোনালাপটি আমার কাছে অন্য একটি কারণে মনে রাখার মতো হয়ে আছে। কথার একপর্যায়ে আতিক নিজের জীবনের পরিবর্তনের কথা বলছিল। তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা
০২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জুড়ে দেওয়া ‘মনগড়া’ শর্তে এমন সব বিদ্যালয় থেকে শিক্ষক সরানো হয়েছে, যেখানে আগে থেকেই শিক্ষক সংকট ছিল। একই সঙ্গে কয়েকটি বিদ্যালয়
০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনও নতুন পে-স্কেলে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান।
০১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক পদত্যাগ করেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
০১ সেপ্টেম্বর ২০২৬