ববিতে সেশনজট নিয়ে আন্দোলন, চেয়ারম্যানের পদত্যাগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩২
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। স্ট্রিম ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। স্ট্রিম ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক পদত্যাগ করেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।

হাফিজ আশরাফুল হক জানান, তিনি বিভাগের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে সেশনজটের প্রতিবাদ ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সোমবার দুপুর থেকে বিভাগের শতাধিক শিক্ষার্থী উপাচার্য দপ্তরের সামনে আমরণ অনশনে বসেন। শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৭ সাল থেকে হাফিজ আশরাফুল বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। একাধিক প্রশাসনিক দায়িত্বে থাকায় তিনি বিভাগীয় একাডেমিক কার্যক্রমে যথেষ্ট সময় দিতে পারেননি। এতে নিয়মিত ক্লাস না হওয়া, প্রশাসনিক জটিলতায় দীর্ঘ সেশনজট তৈরি হয়েছে।

শতাধিক শিক্ষার্থী উপাচার্য দপ্তরের সামনে সোমবার দুপুরে আমরণ অনশনে বসেন। স্ট্রিম ছবি
শতাধিক শিক্ষার্থী উপাচার্য দপ্তরের সামনে সোমবার দুপুরে আমরণ অনশনে বসেন। স্ট্রিম ছবি

তারা জানান, প্রায় এক দশকে বিভাগের ১০টি ব্যাচের মধ্যে দুটি ব্যাচ স্নাতকোত্তর শেষ করতে পেরেছে। বাকি আটটি ব্যাচের একাডেমিক কার্যক্রম বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে।

উপাচার্য অধ্যাপক মামুন অর রশিদ আগে জানিয়েছিলেন, দাবি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তাদের আলোচনা চলছে। দ্রুত একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত