স্ট্রিম সংবাদদাতা

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘুরাঘুরি করো না’– এভাবেই ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ওইদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে গালিব লেখেন, ‘দয়া করে আমার ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ।’
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ‘তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে। তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা, তা না হলে যমুনার আগে ও পরে একটা কিছু হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।’
গালিবের এই পোস্টে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু মন্তব্য করেছেন, ‘আল্লাহর কাছে দোয়া কর, যেন ওকে বাঁচিয়ে রাখে।’
এ ব্যাপারে সালাহউদ্দিন আম্মার বলেন, পোস্টটি আমি নিজে দেখিনি। একজন আমাকে জানিয়েছেন। আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকে মাঝেমধ্যেই বলা হয়– ‘নেক্সট টার্গেট আমি’। এসব আমার কাছে খুব একটা কনসার্নের বিষয় না।
তিনি বলেন, আল্লাহর দেওয়া জান আল্লাহই নিয়ে যাবেন। এজন্য আমি ঘর থেকে বের হব না বা প্রটোকল বাড়াব– এমন না। আমি এসব হুমকিতে ন্যূনতম ভীত-সন্ত্রস্ত নই। আমার কাজ আমি করে যেতে চাই। এ ধরনের মানসিক চাপ রাজনীতিতে সব সময়ই থাকে।

তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো– পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩ দিন আগে
নিয়োগের ২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন এনেছে সরকার। শনিবার (৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে অব্যাহতির খবর জানানো হয়।
৪ দিন আগে
চলতি বছরের আগস্টের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও জুতা বিতরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
৬ দিন আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য (পূর্ণকালীন) অধ্যাপক তানজীমউদ্দিন খানের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানের নতুন সদস্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন।
১৯ দিন আগে