স্ট্রিম ডেস্ক

সম্প্রতি ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন— আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে, তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে। তবে যাচাইয়ে রুমিন ফারহানার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তাঁর নামে বানোয়াট একটি মন্তব্য প্রচার করা হয়েছে।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এতে রুমিন ফারহানার ছবি ও তাঁর নাম ব্যবহার করে একটি রাজনৈতিক মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কবে, বা কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই। ফটোকার্ডটিতে বক্তব্যের উৎস, ভিডিও, সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন বা আনুষ্ঠানিক বিবৃতিরও কোনো সূত্র দেওয়া হয়নি।
স্ট্রিমের অনুসন্ধানে রুমিন ফারহানার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট, বিভিন্ন মূলধারার গণমাধ্যম এবং অন্য নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে এ ধরনের সূত্রবিহীন উক্তি প্রচারের ক্ষেত্রে এটি একটি পরিচিত কৌশল। এতে ব্যক্তির ছবি ও পরিচিতি ব্যবহার করে বক্তব্যটিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়, কিন্তু যাচাই করলে দেখা যায়, মূল দাবির পক্ষে বাস্তব কোনো ভিত্তি নেই।
সুতরাং, রুমিন ফারহানার নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
প্রসঙ্গত, স্ট্রিম আগেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও জনপরিচিত মুখের নামে এভাবে উৎসহীন বক্তব্য, ফটোকার্ড ও মনগড়া উদ্ধৃতি ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে একাধিক ফ্যাক্টচেক প্রকাশ করেছে। (১,২,৩)

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬