স্ট্রিম প্রতিবেদক

দেশে জ্বালানি সরবরাহ ও পাম্পগুলোতে ভিড় নিয়ে আলোচনা চলার মধ্যে ফেসবুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘গতকাল রাতে আমি ঢাকার অন্তত ১০টা পাম্পে গিয়েছি, কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।’
স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, প্রতিমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই বক্তব্য প্রচার করা হচ্ছে।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য উৎসের সন্ধান পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট সূত্রগুলো যাচাই করেও এমন কোনো বক্তব্যের সমর্থনে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি।
পরে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে মানহানির অপচেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. শাহীদুল ইসলাম তাঁর পক্ষে ঢাকা মহানগর পুলিশের রমনা মডেল থানায় জিডি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত চলছে।জিডিতে উল্লেখ করা হয়, ফটোকার্ডে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে তাঁর নামে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
ভাইরাল ফটোকার্ডে অনিন্দ্য ইসলাম অমিতের নামে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, সেটি তাঁর প্রকৃত বক্তব্য নয়। গণমাধ্যম সূত্রেও আলোচিত দাবির পক্ষে সমর্থনযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬