স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে দেখা যায়, বিএনপি সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলছেন, ‘ওরা আগেই ভালো ছিল। মা ছিল জেলে, ছেলে ছিল লন্ডনে আর নেতা কর্মীরা ছিল ধান খেতে। আজকে মুক্তি পেয়ে ওরা সংবিধান চিনেছে’। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তাঁর নামে এই ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
ফটোকার্ডটি ফেসবুকে Rafiq Hannan নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টটিতে প্রায় ৯৬ হাজার ৮০০টি প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০টি মন্তব্য এবং ২ হাজার ৩০০টি শেয়ার রয়েছে। পোস্টের মন্তব্যের ঘরেও অনেককে এই বক্তব্য সত্য ধরে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। একজন লিখেছেন, ‘কথা বলতে গেলেও হ্যাডাম লাগে। জ্বি আপনি সত্যি কথাই বলেছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক ক্যাপ্টেন, তুমি শুধু কুমিল্লার নয় বাংলাদেশের গর্ব।’
তবে স্ট্রিমের অনুসন্ধানে আলোচিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ওই ফটোকার্ড সংবলিত ফেসবুক পোস্টগুলোতে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের কোনো উৎস উল্লেখ করা হয়নি। তিনি কবে কোথায়, কোন প্রেক্ষাপটে এমন বক্তব্য দিয়েছেন তার উল্লেখ নেই। গণমাধ্যমেও হাসনাত আবদুল্লাহর এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সুতরাং, ভাইরাল ফটোকার্ডের ভাষ্য, পোস্টে দেওয়া তথ্যের ঘাটতি এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যাচাই করে দেখা যায়, হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬