স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে দুইটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, হজযাত্রী বহনকারী একটি গাড়ি সড়কে উল্টে গিয়ে বাংলাদেশি হজযাত্রীরা নিহত হয়েছেন (১,২)। পোস্টগুলোতে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় এটি বাস্তব কোনো দুর্ঘটনার দৃশ্য। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো বাস্তব নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ছবিতে দেখা যায়, সড়কের মধ্যে একটি বাস উল্টে আছে। এর আশপাশে ইহরাম পরা বহু মানুষ, একটি অ্যাম্বুলেন্স, কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সড়কে শুয়ে বা বসে থাকা কয়েকজনকে দেখা যায়। ছবির সামনে ইহরাম পরা এক ব্যক্তিকেও দেখা যায়। মন্তব্যের ঘর পর্যালোচনায় দেখা যায়, অনেক ব্যবহারকারী ছবিগুলোকে সত্য বলে ধরে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করুক, আমিন।’ আরেকজন লিখেছেন, ‘গতকাল মাত্র প্রথম হজযাত্রীর ফ্লাইট শুরু হয়েছে, আজই ফেসবুকে এই দৃশ্য? আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন।’

আলোচিত ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এতে একাধিক অসামঞ্জস্য রয়েছে। পেছনে থাকা অনেক মানুষের মুখাবয়ব বিকৃত, কারও হাত-পায়ের গঠন অস্পষ্ট, আবার কিছু অবয়ব একে অন্যের সঙ্গে অস্বাভাবিকভাবে মিশে গেছে। বাসটির অবস্থান, আশপাশের মানুষের অনুপাত এবং দৃশ্যের অসামঞ্জস্য দেখে বোঝা যায় এসব এআই দিয়ে তৈরি।
‘সিন্থআইডি’র বিশ্লেষণেও বলা হয়েছে, ছবিটি গুগলের এআই টুল ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। বিশ্লেষণে আরও বলা হয়, ছবিতে কাঠামোগত অস্বাভাবিকতা, মানুষের শারীরিক গঠনে বিকৃতি এবং দৃশ্যের ভেতরে স্থানিক ও আলোর অসামঞ্জস্য রয়েছে। এ ছাড়া, হাইভ মডারেশনের বিশ্লেষণেও ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে প্রায় শতভাগ সম্ভাবনা বলা হয়েছে।
গণমাধ্যম সূত্রেও বাংলাদেশি হজযাত্রীদের এমন কোনো সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট ১৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। ৪১৯ হজযাত্রী বহনকারী ওই ফ্লাইটটি হজযাত্রার আনুষ্ঠানিক সূচনা করে।

.png)

ফেসবুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, মারধরের শিকার ওই ব্যক্তি মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ২৩ জুলাই পুরানা পল্টনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক কেরামত আলীকে মারধরের ঘটনার।
২৬ জুলাই ২০২৬
শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬