-3aa005-480x270.webp)
ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, প্রকাশ্যে অস্ত্র হাতে কয়েকজন ঘুরে বেড়াচ্ছেন এবং ভয় দেখিয়ে চাঁদা তুলছেন। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো চাঁদাবাজির ঘটনার নয়। এটি একটি শুটিংয়ের ভিডিও।
ভিডিওতে কুড়াল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে কয়েকজন যুবককে হাঁটতে দেখা যায়। অনুসন্ধানে এসকে শাহিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই দৃশ্যের মূল ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘শুটিং ভিডিও, ডাইরেক্টর শাহীন ভিলেন’। অর্থাৎ ভিডিওটি কোনো চাঁদাবাজির ঘটনার নয়, বরং একটি শুটিংয়ের অংশ হিসেবে ধারণ করা হয়েছে।
এ ছাড়া এসকে শাহিনের ওই প্রোফাইলে একই ধরনের আরও একাধিক শুটিংয়ের ভিডিও পাওয়া গেছে। সেগুলো দেখা যাবে এখানে, এখানে। এসব ভিডিওতেও অভিনয় ও শুটিংয়ের দৃশ্য দেখা যায়।
অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়, প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো ও চাঁদা তোলার দাবিতে ছড়ানো ভিডিওটি আসলে একটি শুটিংয়ের ভিডিও।
.png)



-0640ea-256x144.webp)


