স্ট্রিম প্রতিবেদক

প্রবল স্রোতে কয়েকজন কাঁধে করে একটি সিএনজিচালিত অটোরিকশা পার করছেন– এমন ভিডিও ছড়িয়ে ফেসবুকে দাবি করা হচ্ছে, অন্তঃসত্ত্বা মা ও শিশুকে বাঁচানো হয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘সিএনজি কাঁধে তুলে নিয়ে গর্ভবতী মা ও শিশুকে বাঁচালেন আলহামদুলিল্লাহ!।’ ভিডিওতে অটোরিকশায় এক ‘ইমার্জেন্সি ডেলিভারি রোগী’ ছিলেন বলেও দাবি করা হয়। এ ধরনের পোস্ট আরও দেখুন এখানে, এখানে, এখানে।
স্ট্রিম যাচাইয়ে দেখা গেছে, দাবিটি ভুয়া। অটোরিকশায় কোনো প্রসূতি ছিলেন না। ভিডিওটি প্রকৃতপক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের একটি পাহাড়ি ছড়া পারাপারের।
ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রবল স্রোতের মধ্যে ১০ থেকে ১৫ ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা কাঁধে তুলে পার করছেন।
অনুসন্ধানে ৯ জুলাই প্রকাশিত জাগো নিউজের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ৮ জুলাই নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায়।
স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে ছড়ার পানি ও স্রোত বেড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে বাধ্য হয়ে কয়েকজন ঝুঁকি নিয়ে কাঁধে তুলে একটি সিএনজিচালিত অটোরিকশা ছড়া পার করেন।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানী বলেছেন, ওই অটোরিকশায় কোনো অন্তঃসত্ত্বা ছিলেন না। প্রতিবছর বর্ষা মৌসুমে কাগজিখোলা-খুঁটাখালী ছড়ায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। স্থায়ী সেতু নির্মাণ না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে জানান তিনি।
একই বিষয়ে নাইক্ষ্যংছড়ির নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান ঢাকা ট্রিবিউন বাংলাকে জানান, ভিডিওটি নজরে আসার পর প্রশাসন বিষয়টি যাচাই করেছে। তিনি বলেন, অটোতে কোনো প্রসূতি ছিলেন না এবং সামাজিক মাধ্যমে ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি ততটা ভয়াবহ নয়।
এর অর্থ, অটোরিকশা কাঁধে তুলে ছড়া পার করার ঘটনাটি সত্য। তবে তাতে কোনো অন্তঃসত্ত্বা ছিলেন না। তাই মা ও শিশুকে বাঁচাতে অটোরিকশা কাঁধে তুলে পার করার দাবিটি ভুয়া।

.png)

ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, প্রকাশ্য স্থানে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। ভিডিওটিতে দুই ব্যক্তিকে হাঁটতে দেখা যায়, যাদের দুজনের হাতেই বন্দুকের মতো দেখতে বস্তু রয়েছে। এ ধরনের আরও ভিডিও দেখুন এখানে, এখানে। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে মহড়ার কোনো
১১ ঘণ্টা আগে
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, নিজ উপজেলা কচুয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গাড়ি ভাঙচুর করা হয়েছে (১, ২)। ভিডিওটির ক্যাপশনে তাঁকে অবমাননাকরভাবে ‘মুরগি মিলন’ উল্লেখ করে দাবি করা হয়েছে, গাড়ি ভাঙচুরের পর তিনি ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানানোর অনুরোধ করেছেন।
২৪ আগস্ট ২০২৬
ফেসবুকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নামে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না (১, ২)। ১২ ফেব্রুয়ারির ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই ওই আসনের সংসদ সদস্য হিসেবে গণ্য হবেন।
২৩ আগস্ট ২০২৬
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেলক্রসিংয়ের গেট না তোলায় এক ব্যক্তি গেটম্যানকে ধমক দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘মিটিং আছে বলে রেল ক্রসিংয়ের গেট খুলে দিতে লাইনম্যানকে ধমক দিলেন এক স্থানীয় নেতা
২০ আগস্ট ২০২৬