স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, নিজ উপজেলা কচুয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গাড়ি ভাঙচুর করা হয়েছে (১, ২)। ভিডিওটির ক্যাপশনে তাঁকে অবমাননাকরভাবে ‘মুরগি মিলন’ উল্লেখ করে দাবি করা হয়েছে, গাড়ি ভাঙচুরের পর তিনি ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানানোর অনুরোধ করেছেন। ভিডিওটির ওপর ‘২৩ আগস্ট ২০২৬ ইং’ তারিখও বসানো হয়েছে।
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়। ভিডিওটি ২০২২ সালের ২৫ এপ্রিল চাঁদপুরের কচুয়ায় এহছানুল হক মিলনের গাড়িতে হামলার একটি পুরোনো ঘটনার। সে সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না। পুরোনো ভিডিওটিতে নতুন তারিখ, ছবি ও ক্যাপশন যুক্ত করে সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে ‘Muktibahini-মুক্তিবাহিনী’ নামের একটি ফেসবুক পেজে ২৪ আগস্ট প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। একই ভিডিও অন্য একটি ফেসবুক পেজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে প্রচার করা হয়েছে (১, ২)।
অনুসন্ধানে বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে ‘সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের ওপর হামলা, গাড়ি ভাঙচুর’ শিরোনামে প্রকাশিত একটি পুরোনো ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
আলোচিত ভিডিওর দৃশ্য, এহছানুল হক মিলনের পোশাক, গাড়ির ভেতরের অংশ ও কথোপকথন ওই পুরোনো ভিডিওর সঙ্গে মিলে যায়।
২০২২ সালের ২৫ এপ্রিল প্রকাশিত বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কচুয়া উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এহছানুল হক মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
২৬ এপ্রিল প্রকাশিত ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়, চাঁদপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কচুয়া উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

.png)

ফেসবুকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নামে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, নির্বাচনী খরচ বাঁচাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না (১, ২)। ১২ ফেব্রুয়ারির ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীই ওই আসনের সংসদ সদস্য হিসেবে গণ্য হবেন।
২৩ আগস্ট ২০২৬
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেলক্রসিংয়ের গেট না তোলায় এক ব্যক্তি গেটম্যানকে ধমক দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘মিটিং আছে বলে রেল ক্রসিংয়ের গেট খুলে দিতে লাইনম্যানকে ধমক দিলেন এক স্থানীয় নেতা
২০ আগস্ট ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী’ শিরোনামে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। একই ভিডিও ছড়ানো হয়েছে এক্সেও। ছড়িয়ে পড়া ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটাই নতুন বাংল
১৮ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রপতি হয়ে যা বললেন’ দাবিতে ছড়ানো হয়েছে হাফিজ উদ্দিন আহমদের পুরোনো ভিডিও ফেসবুকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘রাষ্ট্রপতি হয়ে জামাত, আওয়ামী লীগ, বিএনপি নেতাকর্মীদের যা বললেন।’ ভিডিওতে হাফিজ উদ্দিন আহমদকে বলতে শোন
১৭ আগস্ট ২০২৬