বিড়ালকে অঘোরে ঘুমাতে দেখলে তাকে বিরক্ত না করে বরং ভাবুন, সে হয়তো তার আদিম শিকারি সত্তার জন্য শক্তি সঞ্চয় করছে অথবা ঘুমের দেশে ইঁদুর ধরার স্বপ্ন দেখছে!
ফাবিহা বিনতে হক

সারাদিন কাজের পর রাতে একটা শান্তির ঘুম কে না চায়? কিংবা অলস দুপুরে ভাতঘুম, এ যেন ব্যস্তজীবনের প্রিয় বিলাসিতা। তবে মানুষের চেয়েও অনেক বেশি ঘুমকাতুরে প্রাণী হলো বিড়াল। সারাদিন এদের দেখলেই মনে হয়, এই বুঝি ঘুম থেকে উঠল, আবার একটু পরেই দেখবেন ঘুমাচ্ছে।
মানুষ যেখানে দিনে ৭-৮ ঘণ্টা ঘুমালেই যথেষ্ট মনে করে, সেখানে বিড়ালের ঘুমের বহর দেখলে চোখ কপালে উঠতে পারে। একজন প্রাপ্তবয়স্ক বিড়াল দিনে গড়ে ১২ থেকে ১৬ ঘণ্টা ঘুমায়। আর যদি বিড়ালটি একদম বাচ্চা হয়, তবে ঘুমের সময় আরো বেশি হতে পারে। ফলে দিনে-রাতে মিলিয়ে অনেক বিড়ালই তাদের জীবনকালের বড় একটা অংশ ঘুমিয়েই কাটায়। চলুন জেনে আসি, বিড়াল কেন এত বেশি ঘুমায়।

অনেকে মনে করেন বিড়ালরা অলস, তাই তারা ঘুমায়। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। বিড়ালের ঘুম নিয়ে ‘জার্নাল অফ স্লিপ রিসার্চ’ ও ‘এক্সপেরিমেন্টাল নিউরোলজি’-র মতো বিখ্যাত জার্নালে বহু গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকরা বলছেন, বিড়ালের এই অতিরিক্ত ঘুমের পেছনে রয়েছে তাদের জিনগত বৈশিষ্ট্য এবং বিবর্তনের ইতিহাস।
আপনার বাড়ির বিড়ালটি হয়তো বাটিতে সাজানো খাবার খায়, কিন্তু জিনগতভাবে গৃহপালিত বিড়ালও শিকারি। বিড়ালের পূর্বপুরুষরা বন্য পরিবেশে শিকার করে খেত। শিকার ধরা মানে হঠাৎ করে প্রচুর শক্তি খরচ: ওৎ পেতে থাকা, দৌড়, ঝাঁপিয়ে পড়া—সবই ‘এনার্জি বার্স্ট’। তাই শক্তি বাঁচিয়ে রাখার জন্য তারা দিনের বড় অংশ বিশ্রামে থাকত। বিবর্তনের ক্রমধারায় গৃহপালিত বিড়ালদের এখন আর শিকার করতে হয় না ঠিকই, কিন্তু হাজার বছরের সেই আদিম ‘বায়োলজিক্যাল ক্লক’ আজও তাদের শরীরে রয়ে গেছে।
তাছাড়া, বিড়ালের ঘুমের একটি বড় অংশ জুড়ে থাকে ‘র্যাপিড আই মুভমেন্ট’। ‘জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিড়ালরা যখন গভীর ঘুমে থাকে, তখনো তাদের মস্তিষ্ক শিকারের স্বপ্ন দেখতে পারে, যার ফলে ঘুমের মধ্যেই তাদের পা নড়ে বা গোঁফ কাঁপে।
অনেকে ভাবেন বিড়াল সারাদিন ঘুমায় আর রাতে জেগে থাকে। অর্থাৎ বিড়াল নিশাচর প্রাণী। কিন্তু প্রাণিবিজ্ঞানীরা এদের বলেন ‘ক্রেপাসকুলার’, যার মানে হলো, তারা ভোরবেলায় এবং গোধূলিলগ্নে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। দিনের প্রখর আলোতে এবং গভীর রাতে তারা বিশ্রাম নেয় বা ঘুমায়। এ কারণেই দুপুরে বা মাঝরাতে আপনি বিড়ালকে ঘুমাতে দেখেন।
তবে মজার ব্যাপার হলো, বিড়ালকে চোখ বন্ধ করে পড়ে থাকতে দেখলেই ভাববেন না যে সে গভীর ঘুমে আচ্ছন্ন। বিড়ালের ঘুমের প্রায় ৭৫ শতাংশই হলো ‘ক্যাট ন্যাপ’ বা তন্দ্রা। এই অবস্থায় তাদের চোখ বন্ধ থাকে ঠিকই, কিন্তু কান খাড়া থাকে। আশেপাশে সামান্য শব্দ হলেই তারা তৎক্ষণাৎ জেগে উঠতে পারে। এটি তাদের আত্মরক্ষার একটি কৌশল। বাকি ২৫ শতাংশ সময় তারা গভীর ঘুমে থাকে, যখন তাদের শরীর পুরোপুরি শিথিল হয়ে যায়।
হাজার বছরের বিবর্তনে বিড়ালের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পূর্বপুরুষদের দেওয়া ঘুমকাতুরে স্বভাব এখনো তাদের জিনে রয়ে গেছে। তাই পরেরবার বিড়ালকে অঘোরে ঘুমাতে দেখলে তাকে বিরক্ত না করে বরং ভাবুন, সে হয়তো তার আদিম শিকারি সত্তার জন্য শক্তি সঞ্চয় করছে অথবা ঘুমের দেশে ইঁদুর ধরার স্বপ্ন দেখছে!

.png)
চিত্রশিল্পী তৌহিন হাসান ঘুরে দেখেছেন দেশ-বিদেশের বিখ্যাত সব আর্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি। প্রতিটি সংগ্রহশালায় ক্যানভাস থেকে ক্যানভাসে তিনি খুঁজেছেন শিল্পের ভাষা; রঙ, আলো আর তুলির আঁচড়ে অনুভব করেছেন শিল্পীদের জীবন, সময় ও সৃষ্টির গল্প। সেই শিল্পভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শুরু হলো নতুন ধারাবাহিক ‘আর্ট মিউজ
৩ ঘণ্টা আগে
ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
২৫ জুলাই ২০২৬
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
২৫ জুলাই ২০২৬
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
২৫ জুলাই ২০২৬