ফাবিহা বিনতে হক

রমজান মাসের মাঝমাঝি সময়ে চারদিকে যেন বেজে ওঠে ঈদের আগমনী বার্তা। দোকানে দোকানে মানুষের উপচে পড়া ভিড় জানান দেয় ঈদ আসলো বলে। কিন্তু এই চাকচিক্য আর আনন্দ-উচ্ছ্বাসের ভিড়ে সমাজের একটি শ্রেণি যেন কিছুটা নীরব হয়েই ঘুরে বেড়ায়। এই নীরবতার সঙ্গে যোগ হয় অনিশ্চয়তাও। পারবো তো এবারের ঈদে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে?
ঈদ আসলে এমন অনিশ্চিত অবস্থার ভেতর পড়তে হয় বাংলাদেশের অনেক পরিবারকেই। আমার মনে পড়ে, ছোটবেলায় বন্ধুবান্ধবদের প্রায় সবাই রোজার শুরুতেই ঈদের কেনাকাটা করে ফেলত। শুধু পোশাক নয়, ঈদের জুতা, সাজসজ্জার সরঞ্জাম সবই কেনা শেষ। কিন্তু ঈদে আমি কোনো জামা কিনব, শখের জুতোটা কিনতে পারবো কি-না তা নিয়ে দুশ্চিন্তা কাজ করতো মনে। তবে একটু দেরিতে হলেও ঈদের জামা-জুতো সবই পেতাম। বড় হওয়ার পরে বুঝতে পারি, ঈদে নতুন জামা কবে পাবো তা নিয়ে আমি যতটা না দুশ্চিন্তায় ছিলাম, তার চেয়েও বেশি চিন্তিত ছিলেন আমার সীমিত আয়ের চাকরি করা বাবা-মা।

সমাজের উচ্চবিত্তরা যখন রমজানের শুরুতেই দামি ব্র্যান্ডের পোশাক কেনায় ব্যস্ত হয়ে পড়েন, মধ্যবিত্ত তখন হিসাব মেলাতে বসেন মাসের খরচের। বেসরকারি হাইস্কুলের শিক্ষিকা কোহিনুরের গল্পটা ঠিক এমনই। চারপাশের মানুষ যখন কোথায় শপিং করবে, কাকে কী উপহার দেবে, তা নিয়ে চিন্তা করছেন, শিক্ষিকা কোহিনুর তখনও অপেক্ষায় আছেন ঈদ বোনাসের।
তিনি স্ট্রিমকে বলেন, ‘ঈদের বোনাস হাতে পাওয়া ছাড়া শপিং শুরু করার কোনো উপায়ই নেই। সারা বছর তো আর সেভাবে সুযোগ হয় না, ঈদেই পরিবার ও আত্মীয়স্বজনকে কিছু দেওয়ার সুযোগ আসে। তাই বাজেটে টানাপোড়েন থাকলেও সবাইকে ঈদে উপহার দেওয়ার চেষ্টা করি। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার নামই তো ঈদ।’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দায়িত্ব হয়তো কমে, কিন্তু উৎসবের দিনে পরিবারের বয়োজ্যেষ্ঠদের দিকেই সবাই তাকিয়ে থাকে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কামাল চৌধুরির কাছে ঈদের সময়টা তাই মিশ্র অনুভূতির। একদিকে নাতি-নাতনিদের কোলাহল, অন্যদিকে সীমিত আয়ে মাস চালানোর দুশ্চিন্তা। জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, তাতে মাসের নির্দিষ্ট অবসরভাতার টাকা দিয়ে নিত্যদিনের খরচ চালাতেই তাকে রীতিমতো হিমশিম খেতে হয়।
এ বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘অবসরভাতা দিয়ে নিজেরই চলতে ভীষণ কষ্ট হয়, সেখানে শপিং করার বিষয়টি কিছুটা চাপের তো বটেই। ঈদ তো আনন্দের উৎসব, তাই সব হিসাব-নিকাশ একপাশে সরিয়ে রেখে সবার সঙ্গে আনন্দে থাকারই চেষ্টা করি।’
একটি নামকরা ঔষধ প্রস্তুতকারক কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মিজানও এই কঠিন বাস্তবতার বাইরে নন। পেশাগত কারণে সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে তাঁর মেলামেশা। শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখ এড়ায় না তাঁর। কিন্তু দিন শেষে যখন নিজের সংসারের হিসাব করতে বসেন, তখন বাস্তবতার তেতো রূপটি তার সামনে ধরা দেয়।
মিজান বলেন, ‘যেহেতু খুব স্বাচ্ছন্দ্য করার মতো উপার্জন আমার নেই, তাই পরিবারের সবাইকে পুরোপুরি খুশি করার জায়গাটায় কিছুটা ঘাটতি থেকেই যায়। তাই চেষ্টা করি, সাধ্যের মধ্যে সবটুকু সুখ অর্জন করার।’
অর্থাৎ, যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই পরিবারের মুখে হাসি ফোটানোর এক নিরন্তর সংগ্রাম চালিয়ে যান এই পরিবারের কর্তারা।
ঈদ মানেই আসলেই কার জামা কত দামি হবে, ঈদে কয়টি জামা কেনা হয়েছে তার প্রতিযোগিতা শুরু হয়ে যায় সোশাল মিডিয়ায়। বিশেষ করে ঈদের পরে একেকদিন একেক পোশাক পরে ঈদ ডে-১, ঈদ ডে-২ ক্যাপশন দিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে ছবি আপলোড করার চল শুরু হয়েছে কিছুদিন হলো।
এ বিষয়ে কিছুটা বিরক্ত গৃহিনী আনোয়ারা বেগম। চল্লিশোর্ধ আনোয়ারা বেগম ঢাকা স্ট্রিমকে বলেন, ‘কয়েক বছর আগেও ঈদের সময় বাচ্চাদের একটা করে নতুন পোশাক দিতাম। বড়জোর দুটো। কিন্তু আজকাল বাচ্চারা কিছুতেই একটি পোশাকে খুশি নয়। তাদের নাকি একেকদিন একেক পোশাক পরে ফটোসেশন করতে হবে। এমন অবস্থা কিছুদিন আগেও ছিল না।’
তাঁর মতে, এই প্রতিযোগিতা মধ্যবিত্তের জীবনকে একপ্রকার দুর্বিষহ করে তোলে। সন্তানের কাছে বাবার, স্ত্রীর কাছে স্বামীর কিংবা ছোট ভাইবোনের কাছে বড়দের একটা দায়বদ্ধতা তৈরি হয়। ঈদের দিন সকালে কার পোশাক কত দামি, কে কোন ব্র্যান্ডের জুতো—এসব প্রশ্নের আড়ালে ঈদের নির্মল আনন্দ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এই সামাজিক চাপ মধ্যবিত্তের আনন্দকে অনেকটাই ফিকে করে দিয়েছে। রোজার ঈদ যেন সামাজিক স্ট্যাটাস প্রদর্শনের হাতিয়ার না হয়।

.png)

আমাদের সমাজে বাবারা সাধারণত কম কথা বলেন। তারা মায়ের মতো বারবার জিজ্ঞেস করেন না খেয়েছ কি না, রাতে ফিরতে দেরি হলে বারবার ফোনও করেন না। তবে সংসারের সবচেয়ে বড় দায়িত্বটি প্রায়শই তাদের কাঁধেই থাকে। ফলে অনেক সন্তানের কাছে বাবা হয়ে ওঠেন নীরব উপস্থিতি—যার গুরুত্ব বোঝা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।
৭ মিনিট আগে
স্বাধীনতার পর যে কয়জন কবি-সাহিত্যিক দেশের সাহিত্যজগতে পরিবর্তন এনেছেন তাঁদের মধ্যে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ অন্যতম। কবির জন্ম থেকে বেড়ে ওঠা সবই ছিল দেশের অস্থির সময়ে।
২ ঘণ্টা আগে
বাবা দিবস এলে আমরা স্বাভাবিকভাবেই আবেগীয় আবহে ডুবে যাই। ফেসবুকের ওয়ালজুড়ে বাবার সঙ্গে তোলা ছবি কিংবা পুরোনো স্মৃতির রোমন্থন চোখে পড়ে। কিন্তু যাদের বাবা নেই? তাঁদের জন্য দিনটি তীব্র হাহাকারের। বাবা মানে বটগাছ, যার ছায়া মাথার ওপর থাকলে যেকোনো ঝড়ের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে থাকা যায়। এই নির্ভরতার জা
২ ঘণ্টা আগে
ভাতকাপড়ের দুশ্চিন্তা করেই সমস্ত জীবনটা কাটলো আপনার। কোনো শিল্প, কোনো সম্ভোগ, কোনো উদাসীনতা আপনাকে স্পর্শ করলো না।
৭ ঘণ্টা আগে