বন্ধুর সঙ্গে আলাপ করতে করতে হাঁটা দিলাম। কলাভবনের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে এল দুটো লম্বাটে কার্ড। বুকমার্ক। একটিতে এস এম সুলতানের আঁকা ছবি, অন্যটিতে কামরুল হাসানের। হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল। ভোটের প্রচারণায় এমন সুন্দর জিনিসও হয়!
তাহমীদ চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো বিশেষ কারণ ছিল না আমার। মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই আমি নানান জায়গায় যাই। শাহবাগের মোড় থেকে আনমনে হাঁটতে হাঁটতে টিএসসির দিকে চলে গেলাম। বিকেলটা সুন্দর। আকাশে মেঘ আছে, আবার মেঘের ফাঁক দিয়ে অদ্ভুত নরম আলো এসে পড়েছে। মনে হচ্ছিলো চা খেতে ভালো লাগবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ভাষায়, ‘একজন বহিরাগত’ হিসেবে টিএসসিতে চায়ের দোকানে বসার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় প্রায় উড়ন্ত অবস্থায় এক ছেলে এসে আমার হাতে কী একটা ধরিয়ে দিয়ে নিমেষে হাওয়া। তাকিয়ে দেখি, একটা উনো কার্ড। নীল রঙা। তবে খেলার কার্ড নয়, ভোটের কার্ড। এক আপুর ছবি, খুব সুন্দর করে হাসছেন। নিচে নাম আর ব্যালট নম্বর। ব্যাপারটা এতই অদ্ভুত যে আমার একা একাই হাসি পেলো।

চা খাওয়া শেষ, কার্ডটা পকেটে রেখে মধুর ক্যান্টিনের দিকে হাঁটছি। সেখানে এক বন্ধু অপেক্ষা করছে। ডাকসু ভবন আর মধুর মাঝখানে এবার আরেকজন হাতে ধরিয়ে দিল এক ডলারের নোট। আমি অবাক হলাম। ভালো করে তাকিয়ে দেখি, জর্জ ওয়াশিংটনের বদলে এক অচেনা তরুণের মুখ। তিনি আমার দিকে তাকিয়ে যেন বলছেন, ‘দিয়ে দাও একটা ভোট!’ আমার পকেটে তখন বিদেশি মুদ্রা, একটু পর এল ১০ টাকার নোটের মতো দেখতে দেশি মুদ্রাও। সবই অবশ্য নকল।
বন্ধুর সঙ্গে আলাপ করতে করতে হাঁটা দিলাম। কলাভবনের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে এলো দুটো লম্বাটে কার্ড। বুকমার্ক। একটিতে এস এম সুলতানের আঁকা ছবি, অন্যটিতে কামরুল হাসানের। হঠাৎ করে মনটা ভালো হয়ে গেলো। ভোটের প্রচারণায় এমন সুন্দর জিনিসও হয়!
তবে সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটলো হাকিম চত্বরে। ভাজা-পোড়া খেতে গেছি। দোকানের পাশ থেকে বেশ গম্ভীর চেহারার এক ছেলে আমার দিকে এগিয়ে এল। তার হাতে বেশ কিছু সিগারেটের প্যাকেট। আমার দিকে একটা বাড়িয়ে দিলো সে। খানিকটা অপ্রস্তুত হয়ে বললাম, ‘আমি সিগারেট খাই না।’ (এমনিতে টুকুটাক খাই)
ছেলেটা হাসলো। খেয়াল করলাম অদ্ভুত সুন্দর তার হাসি। বললো, ‘ভাই, এটা খাওয়ার জিনিস না। দেখার জিনিস।’
প্যাকেটটা হাতে নিলাম। প্যাকেটের ওপর এক প্রার্থীর ছবি। ব্র্যান্ডের নাম ‘লাকি রাফসান’। আর অন্যপাশে লেখা, ‘সিগারেটের ধোঁয়া থেকে বাঁচতে স্মোকিং জোন নির্মাণ।’ আমি ছেলেটার মুখের দিকে তাকালাম। সে এমনভাবে হাসছে, যেন খুব মজার একটা ধাঁধা দিয়েছে, আর আমি তার সমাধান করতে পারছি না। একই প্যাকেটে বিষ এবং বিষের প্রতিষেধক। আমাদের জীবনটাও কি এমন? কে জানে!
সন্ধ্যা নামার মুখে আমি বাসার দিকে রওনা দিলাম। রিকশায় বসে পকেট থেকে জিনিসগুলো বের করলাম। উনো কার্ড, ডলার, টাকা, বুকমার্ক, সিগারেটের প্যাকেট। আমার পকেট তখন আর পকেট নেই। রীতিমতো একটা জাদুঘর হয়ে উঠেছে। রিকশা ভাড়া পরিশোধ করে ‘অনাকাঙ্ক্ষিত উপহার’গুলো পুনরায় পকেটে ভরে বাসায় উঠতে লাগলাম রঙচটা সিঁড়ি ভেঙে ভেঙে।
মাথায় তখন সারাদিনের ধারাপাত। ভাবছি, পকেটের এই জাদুঘরের প্রতিটি জিনিসের পেছনে একজন করে তরুণ বা তরুণী আছে। তাঁদের একজনকেও আমি চিনি না। হয়তো কোনোদিন চিনবও না। তাতে কী! তাঁরা সবাই খুব অদ্ভুত কিছু স্বপ্ন দেখছে। আর কে না জানে স্বপ্নবান মানুষেরাই পৃথিবীটা সুন্দর করে তুলতে পারে।

.png)

ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
২০ ঘণ্টা আগে
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
২১ ঘণ্টা আগে
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
২৫ জুলাই ২০২৬
প্রাক-আধুনিক যুগের আদর্শবাদী তারুণ্য থেকে শুরু করে আধুনিক যুগের টেক-স্যাভি ‘জেন জি’ প্রজন্ম—প্রতিটি যুগের তারুণ্যের রক্তস্রোত প্রমাণ করেছে যে বন্দুকের নল বা রাষ্ট্রীয় নিপীড়ন দিয়ে মানুষের মুক্তির স্পৃহাকে চিরতরে বন্দি করা যায় না। আর এই প্রতিটি রক্তঝরা লড়াইয়ে নারীর সক্রিয়, সমান্তরাল, আপসহীন ও বীরত্বপূ
২৫ জুলাই ২০২৬