স্ট্রিম ডেস্ক

রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযম চর্চার মাস। সারাবিশ্বের মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের আহার থেকে বিরত থাকেন। রোজা রাখার ধর্মীয় দিকগুলো আমরা সবাই জানি, কিন্তু পুরো এক মাস টানা রোজা রাখলে আমাদের শরীরে ঠিক কী কী পরিবর্তন ঘটতে পারে, তা কি আমরা জানি?
সৌদি আরবের কিং ফাহাদ স্পেশালিস্ট হসপিটাল রিসার্চ সেন্টারের গবেষক মোহাম্মদ মাহরুসের মতে, এই এক মাসের রোজা আমাদের শরীরকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে। এ বিষয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজের সঙ্গে।
সারা বছর ধরে আমাদের পাকস্থলী অবিরাম কাজ করে চলে। রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে খাবার হজম ও পরিপাকের সঙ্গে জড়িত এই অঙ্গগুলো একটু বিশ্রামের সুযোগ পায়। যার ফলে শরীর তার পুরোনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলো সারিয়ে তুলতে কাজ শুরু করে। সারাদিন রোজা রাখার ফলে রক্তে গ্লুকোজ ও ইনসুলিন কমে যায়। এ কারণে শরীর জমানো চর্বি পুড়িয়ে তার প্রয়োজনীয় শক্তি জোগাড় করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ‘কিটোসিস’।
২০১৯ সালে বিখ্যাত ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সারাদিন না খেয়ে থাকলে শরীরের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম বৃদ্ধি পায়। এটি শরীরে ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়িয়ে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।
শুধু তাই নয়, ২০১৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি দেখিয়েছেন, রোজা রাখলে বা উপবাস করলে শরীর তার নষ্ট বা মৃত কোষগুলোকে ধ্বংস করে ফেলে। ‘অটোফেজি’ নামের এই প্রক্রিয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় বলে এই বিজ্ঞানী তাঁর গবেষণায় দেখিয়েছেন।
তবে এক বা দুই দিন না খেয়ে থাকার চেয়ে, টানা ৩০ দিন রোজা রাখার প্রভাবটা শরীরের জন্য অনেকটাই আলাদা। যেমন রোজার প্রথম কয়েক দিন শরীর একটু ক্লান্ত লাগলেও, পরবর্তীতে শরীর এই নতুন রুটিনে মানিয়ে নেয়।
২০১৪ সালে ‘সেল স্টেম সেল’ জার্নালের একটি গবেষণায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদি এই উপবাস শরীরে শ্বেত রক্তকণিকা উতপাদন বৃদ্ধি করতে পারে।
রোজার প্রভাব শুধু শরীরেই আটকে থাকে না, মনকেও প্রশান্ত করতে সাহায্য করে। ড. মাহরুসের মতে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে মানুষের মধ্যে যে সংযমের অভ্যাস তৈরি হয় তা ব্যক্তির রাগ, জেদ ও অন্যান্য আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়িয়ে আত্মশুদ্ধির পথ তৈরি করতে পারে।
রোজার এত এত উপকারের কথা শুনে নিশ্চয়ই আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু এই সব উপকার নির্ভর করে ইফতার ও সেহরিতে আপনি কী খাচ্ছেন তার ওপর। গবেষক মাহরুস সতর্ক করে বলেন, সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি আপনি অতিরিক্ত চিনিযুক্ত খাবার, অস্বাস্থ্যকর ফ্যাট বা প্রচুর ফাস্টফুড খান, তবে রোজার উপকারিতা নষ্ট হয়ে যাবে। উল্টো ওজন বেড়ে নানা সমস্যা দেখা দিতে পারে। আর নিয়ম করে পানি না খেলে দেখা দিতে পারে পানিশূন্যতা। আর যাঁদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা রয়েছে, রোজা শুরু করার আগে অবশ্যই তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কেনিয়ার প্রাকৃতিক ও সাংস্কৃতিক শহর হলো নাকুরু। রাজধানী নাইরোবি থেকে আমাদের যাত্রা শুরু হলো সাতসকালে। তখন ভোরের প্রথম আলো শহরের কংক্রিটের ভবনগুলোতে সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল গ্রামীণ জীবনের চমৎকার সব দৃশ্য। কেউ গরুর চামড়া মাথায় নিয়ে বাজারে যাচ্ছে, কারও হাতে সবজিভর্তি ব
১১ ঘণ্টা আগে
ভারতের আলোকচিত্রকলার অন্যতম পথিকৃৎ এবং লেন্সের জাদুকর রঘু রাই আর নেই। গত দুই বছর ধরে তিনি প্রোস্টেট এবং পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি ক্যানসার তাঁর মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন এবং মৃত্যুর কয়েক সপ্তাহ আগে পর্যন্তও তিনি তাঁর প
১৪ ঘণ্টা আগে
আমাদের রান্নাঘরের অনেক জিনিসই প্লাস্টিকের তৈরি। তাই সহজেই এগুলো খাবারে মিশে যেতে পারে। তবে আমরা চাইলেই খাবারে প্লাস্টিকের উপস্থিতি কমানো সম্ভব। রান্নাঘরে কিছু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি।
১৭ ঘণ্টা আগে
দক্ষিণ অস্ট্রেলিয়ায় মেলবোর্ন শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে ‘ফিলিপ আইল্যান্ড’ নামের এক অপূর্ব নৈসর্গিক জায়গায় আমরা এসেছি পেঙ্গুইনের খোঁজে! জি হ্যাঁ, পেঙ্গুইন! পেঙ্গুইন মানেই তো সেই কোট পরা ‘ভদ্রলোক’ পাখি! এর নাম শুনলেই আমাদের চোখে ভাসে, বরফ মহাদেশে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে।
২ দিন আগে