রাজধানীর রূপনগর থেকে ১ হাজার ১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
স্ট্রিম প্রতিবেদক



বন অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই রূপনগর থানার ট-ব্লকের সেকশন-৬ এলাকার একটি বহুতল ভবনে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি বাসা থেকে পাচারের উদ্দেশ্যে খাঁচা ও ল্যাবরেটরিতে রাখা বিভিন্ন বিদেশি সরীসৃপ, উভচর প্রাণী এবং বিপুলসংখ্যক কচ্ছপ উদ্ধার করা হয়।

অভিযানকালে কাজী শাজীদ উল্লাহ দস্তগীর (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে রূপনগর থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বন অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সঙ্গে দেশ-বিদেশের আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

উদ্ধার হওয়া প্রাণীগুলোর স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।

এর বাইরে একটি ব্লাড লেগ ট্যারেনটোলা, একটি লেপার্ড গেকো, একটি রাউন্ড টেইল লেপার্ড গেকো, ৫৬টি কমন স্ন্যাপিং টারটেল, ৩৮টি ইয়েলো-ইয়ার স্লাইডার এবং ১৮টি পিঙ্ক বেলি সাইড-নেক কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে ২১টি কচ্ছপ মৃত ছিল।

বন অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সঙ্গে দেশ-বিদেশের আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
.png)

এখন পাটের মৌসুম। পাট কাটা এবং আঁশ তোলার উপযুক্ত সময় আষাঢ় থেকে ভাদ্র মাস (মূলত জুলাই থেকে সেপ্টেম্বর)। রাজবাড়ীর পাঁচটি উপজেলায় কৃষকেরা পাটখেত থেকে কেটে জাগ দেওয়ার পর ধুয়ে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
০৬ আগস্ট ২০২৬
বাতাসে নোনা জলের গন্ধ। সাগরে রুপালি ইলিশের হাতছানি। শুরু হয়ে গেছে ইলিশের ভরা মৌসুম। জেলেপল্লিগুলোতে লেগেছে উৎসবের হাওয়া। চট্টগ্রামের ফিসারিজ ঘাটে পা রাখলেই এখন চোখে পড়ে জেলেদের কর্মযজ্ঞ। ঘাটের ধারে সারি সারি নোঙর করা ট্রলার আর নৌকা।
২৯ জুলাই ২০২৬
নদীর নাম সন্ধ্যা। নদীর বুকজুড়ে সারি সারি নৌকা। কোথাও গাছের গুঁড়ির স্তুপ, কোথাও সদ্য কাটা সেগুনের গন্ধ, কোথাও আবার কাঠে ঠকঠক হাতুড়ির শব্দ। সন্ধ্যা নদীর জল এখানে শুধু স্রোত বয়ে নেয় না, বহন করছে শত বছরের বাণিজ্য।
২৬ জুলাই ২০২৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন।
২৩ জুলাই ২০২৬