রংপুরে ৪ খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হচ্ছে ঢাকায়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৮
রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন। স্ট্রিম ছবি
রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন। স্ট্রিম ছবি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষকপরিবার হত্যায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা নিতে রাজধানীতে পাঠানো হচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কারাগার থেকে তাদের রাজধানীতে পাঠানো হবে। পরে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে তাদের ডিএনএ সংগ্রহ করা হবে।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাস্থলে পাওয়া আলামত ও নিহতদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ মিলিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য দুই আসামির নমুনা সিআইডিতে দেওয়া হবে। এরপর তাদের রংপুরে ফেরত আনা হবে।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ও নিহতদের নমুনার সঙ্গে দুই আসামির ডিএনএ মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতির সঙ্গে কোনো জৈবিক আলামতের সম্পর্ক আছে কি না, তা পাওয়া যাবে। এটি হত্যাকাণ্ড ও আসামিদের সম্পর্ক নির্ণয়ে সহায়ক হতে পারে।

গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত