
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশি লাঠিচার্জের ঘটনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ইতিহাসের সবচেয়ে ‘যুব-বিরোধী’ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন তিনি।
সোমবার (২০ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, মোদি এতটাই যুব-বিরোধী যে তিনি ব্যর্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পর্যন্ত দাবি করতে পারছেন না। এই সরকার তরুণদের সহায়তা করতে তো ব্যর্থ হয়েছেই, উল্টো তাদের মুখোমুখি দাঁড়িয়েছে।
রাহুল গান্ধী দাবি করেন, এ পর্যন্ত ভারতে ১৫২টি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় প্রায় ৭ দশমিক ৫ কোটি শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এই অপরাধের জন্য একজন অপরাধীও কোনো শাস্তি পায়নি।
লোকসভার বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘শাস্তি পেয়েছে পরিশ্রমী তরুণ শিক্ষার্থীরা। আর যখনই এই শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছে, তখনই তাদের ওপর লাঠিচার্জ ও আটক করা হয়েছে। যারা প্রশ্নফাঁস করেছে সেই অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর সঠিক দাবি তোলা শিক্ষার্থীদের মারধর করে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।’
দিল্লিতে রাজপথে আন্দোলনরত তরুণ-তরুণীদের সমর্থন জানিয়ে রাহুল গান্ধী বলেন, তারা কোনো অপরাধী নয়, বরং নিজেদের অধিকার আদায়ের দাবি জানাচ্ছে। শিক্ষার্থীদের দাবি স্বচ্ছ ও কার্যকর শিক্ষা ব্যবস্থার। শিক্ষার্থীরা যা চাইছে তাতে ভুল কিছু নেই। সরকার তাদের প্রতি যে আচরণ করছে তা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য।
রাহুল গান্ধীর এই প্রতিক্রিয়া এমন সময় এলো যখন পার্লামেন্টের বর্ষা অধিবেশনের প্রথম দিনে প্রশ্নফাঁসের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) হাজার হাজার সমর্থক ও সাধারণ শিক্ষার্থী পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিল করেন। পার্লামেন্ট স্ট্রিটের কাছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
তথ্যসূত্র: দ্য হিন্দু
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৬ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে