
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ভ্যান্স জানিয়েছেন, আলোচনার সুযোগ বন্ধ হলেও ইরানের বিরুদ্ধে সব সামরিক পথ খোলা রেখেছে ওয়াশিংটন।
এর আগে হোয়াইট হাউসে সংঘাতের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন ভ্যান্স। তিনি বলেন, ‘যখন আপনারা জিজ্ঞেস করেন এটি কবে শেষ হবে, তখন জানতে চান ইরানিরা কবে জাহাজে গুলি চালানো বন্ধ করবে। এর উত্তর আমার জানা নেই, ইরানকে জিজ্ঞেস করতে হবে।’
এমনকি চলমান সংঘাতকে সরাসরি যুদ্ধ বলতেও রাজি হননি ভ্যান্স। তিনি বলেন, ‘আমি একে যুদ্ধ বলব না। এখন সরাসরি কোনো গোলাগুলি চলছে না। তবে কিছু জায়গায় সংঘাত ছড়িয়েছে।’
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ‘অসম’ ও ‘বহুমাত্রিক’ প্রতিক্রিয়া দেখাবে বলে সতর্ক করেছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
এদিকে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রশাদ আল-আলিমি হুথি এলাকার পরিবারগুলোকে অনুরোধ করেছেন, তারা যেন সন্তানদের এই যুদ্ধে না পাঠান। তিনি বলেন, ইরানের ধ্বংসাত্মক রাজনীতির জন্য স্থানীয় যুবকদের বলি দেওয়া ঠিক নয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ রয়েছে। তবে ভ্যান্সের দাবি, তাদের সামরিক পদক্ষেপ তেল পরিবহন সহজ করছে। এছাড়া ভেনিজুয়েলার বিপুল তেল সম্পদ মার্কিন নিয়ন্ত্রণে আসায় বিশ্ববাজারে তেলের দাম কমবে।
ইরানের সিরিক শহরে বিয়েবাড়িতে মার্কিন হামলায় শিশুসহ ৫ জন নিহতের ঘটনা নিয়ে ভ্যান্স জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। যুদ্ধে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
.png)

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৩ ঘণ্টা আগে
কাঠমান্ডুর একটি হাসপাতালের দেয়ালজুড়ে টাঙানো শত শত ছবি। কোনোটি নিখোঁজ স্বজনের, কোনোটি উদ্ধার হওয়া মরদেহের— যেগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রতিদিন সেই দেয়ালের সামনে এসে দাঁড়ান সতী সিগদেল। অপেক্ষা করেন, যদি নিখোঁজ কাজিন সুইটি পাইঠানের কোনো খবর পাওয়া যায়।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ ২৮৬ দিনের সমুদ্রযাত্রা শেষে থাইল্যান্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। ১ হাজার ১০০ ফুট দীর্ঘ এই রণতরিজুড়ে মরিচা ধরে থাকায় তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।
১৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় স্কুলে সরকারের বিনা মূল্যের খাবার খেয়ে তিন দিনে ১,৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্য জাভার একটি স্কুলের অধ্যক্ষ এ তথ্য জানিয়েছেন। গতকাল মধ্য জাভার লাসেমের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যের খাবার খাওয়ার পর ৭৫২ জন শিক্ষার্থী ও ২৫ জন শ
১৬ ঘণ্টা আগে