
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে। উদ্ধার হওয়া দুজন হলেন মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারাজন।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত জানান, সুড়ঙ্গ থেকে প্রথমে সঞ্জয় শাহকে উদ্ধার করা হয়। পরে কবির মহারাজনকে উদ্ধার করা হয়। চিকিৎসকেরা জানান, উদ্ধার হওয়া দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে কাঠমান্ডুর হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধারের পর সঞ্জয় শাহ সেনা কর্মকর্তাদের কাছে প্রথম প্রশ্ন করেন, ‘আজ কী বার?’
দুর্ভোগের বর্ণনা দিয়ে সঞ্জয় শাহ জানান, বন্যার সময় তিনি কন্ট্রোল রুমে ছিলেন। সেখানে সাধারণত ৫ থেকে ৬ জন থাকলেও তখন প্রায় ৪০ থেকে ৪৫ জন অবস্থান করছিলেন। বাঁধ ধসে পড়ার খবর পেয়ে তিনি সবাইকে বের হতে বলেন। তবে শেষ পর্যন্ত তিনি নিজে বের হতে পারেননি। অন্ধকারে মন শান্ত রাখতে তিনি মন্ত্র জপ করতেন। এছাড়া কাছাকাছি থাকা তিন-চারজনের সঙ্গে চেঁচামেচি করে যোগাযোগ রাখতেন।
নেপালের যোগাযোগমন্ত্রী বিক্রম তিমিলা সিনা জানান, সুড়ঙ্গে আটকে থাকা আরও শ্রমিককে জীবিত উদ্ধারের বিষয়ে তারা আশাবাদী।
গত সপ্তাহে নেপাল-চীন সীমান্তের হিমবাহ গলে প্রলয়ংকরী বন্যা হয়। এতে ভোতে কোশি ও ত্রিশূলী নদীর তীরের অধিকাংশ জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই বন্যায় এ পর্যন্ত অন্তত ১,২৫৯ জন নিহত হয়েছেন। এছাড়া ৫,০০০ এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপালের স্বাধীন বিদ্যুৎ উৎপাদক সমিতির (আইপিপিএন) তথ্যমতে, ত্রিশূলী ৩এ প্রকল্পে অন্তত ৫৫৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে মূল টানেলেই প্রায় ১১৫ জন আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হিমালয় অঞ্চলের ১২টি জলবিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় ৯০০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০০ জন সুড়ঙ্গে আটকে আছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৫ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে
কাঠমান্ডুর একটি হাসপাতালের দেয়ালজুড়ে টাঙানো শত শত ছবি। কোনোটি নিখোঁজ স্বজনের, কোনোটি উদ্ধার হওয়া মরদেহের— যেগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রতিদিন সেই দেয়ালের সামনে এসে দাঁড়ান সতী সিগদেল। অপেক্ষা করেন, যদি নিখোঁজ কাজিন সুইটি পাইঠানের কোনো খবর পাওয়া যায়।
১৫ ঘণ্টা আগে