স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। প্রণালিতে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ এবং ‘অবৈধ রুট’ তৈরির কথা বলে এই ঘোষণা দিয়েছে বাহিনীটি। ওই ঘোষণার পর ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ এবং নৌযান চলাচলের ‘অবৈধ পথ’ তৈরির যেকোনো প্রচেষ্টার দৃঢ় জবাব দেওয়া হবে।
এতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি নৌযান অনুমোদিত পথ মধ্যে দিয়ে চলছিল। তাদেরকে দিক পরিবর্তনের সতর্কতা দেওয়া হলেও তা উপেক্ষা করেছে। এর মধ্যে একটি নৌযান ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করেছিল, সেটিকে সতর্কতামূলক গুলি ছুড়ে আটকে দেওয়া হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো নৌযানকে হরমুজ দিয়ে পার হতে দেওয়া হবে না।
ইরানে নতুন করে যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। জানিয়েছে, নতুন হামলার প্রতিক্রিয়ায় এই অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে।
এদিকে, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ও বন্দরগুলোতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সমঝোতা স্মারকে সইয়ের পরও হরমুজ নিয়ে উত্তেজনায় যুক্তরাষ্ট্র নতুন করে এই হামলা চালিয়েছে।
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও সিরিকে তিনটি করে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। চাবাহার বন্দর নগরীতে দুটি এবং বুশেহর প্রদেশের বন্দর-এ দাইর শহরে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর প্রদেশের আসালুয়েহ শহরেও চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, খুজেস্তান প্রদেশের হেনদিজান, মাহশাহর এবং আবাদান শহরগুলোতে ‘শত্রুর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে’।
ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর নগরী জাস্কে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে আইআরআইবি আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইআরআইবি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরান একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের মাশুল দিতে হবে।’

.png)

ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কবে শুরু হবে, তা এখনো জানানো হয়নি। ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ভাসতে থাকা দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সুদানের নাগরিকসহ অন্তত দুজন করে নারী-শিশু রয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে দেশটির শত শত পণ্যের ওপর বড় পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রসাধনী, দুগ্ধপণ্য, কাঠজাত পণ্য ও আউটডোর সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যে এসব শুল্ক বসবে।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। এর পদক্ষেপের প্রভাব পড়তে পারে আমেরিকান ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর।
১৩ ঘণ্টা আগে