স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মহাসড়ক থেকে গভীর গিরিখাতে একটি বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের জোব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কোয়েটা থেকে পেশোয়ারগামী যাত্রীবাহী বাসটি পাহাড়ি দানা সার এলাকায় গভীর গিরিখাতে পড়ে যায়। বাসটি আনুমানিক ৭০ থেকে ৮০ ফুট নিচে ছিটকে পড়ে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, শুক্রবার ভোরের দিকে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তের কাছে একটি দুর্গম এলাকার পাথুরে গিরিখাতে পড়ে যায়।
উভয় কর্মকর্তাই নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত আটজন আহত হয়েছেন।
শাহিদ রিন্দ এপিকে বলেন, বাসটিতে শুধু আগের যাত্রীই ছিলেন না, বরং পথে নষ্ট অন্য একটি বাসের যাত্রীরাও উঠেন। এতে যানটি অতিরিক্ত বোঝাই ছিল।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে