স্ট্রিম ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তাঁর ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি। শনিবার (১১ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লিখিত বার্তায় বর্তমান সর্বোচ্চ নেতা বলেন, ‘এই প্রতিশোধ শুধু ইরানের নয়, বিশ্বের মুক্তিকামী মানুষেরও দায়িত্ব।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ পরিবারের বেশ কয়েকজন নিহত নিহত। ওই হামলায় মুজতবা খামেনিও গুরুতর আহত হন।
বাবা আলি খামেনির রাষ্ট্রীয়ভাবে জানাজা ও দাফন অনুষ্ঠান শুরুর পর এটিই তাঁর প্রথম প্রকাশ্য বার্তা। মুজতবা বলেন, ‘আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া জাতির দাবি এবং তা অবশ্যই নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা অপরাধী ও কলঙ্কিত হত্যাকারীদের থেকে শহীদ নেতা এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেব। আমরা থাকি বা না থাকি, এই লক্ষ্য পূরণ হবেই।’
গত ৮ মার্চ সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে মুজতবা খামেনি জনসমক্ষে আসেননি। হামলার পর তাঁর কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি। ফলে তাঁর শারীরিক অবস্থা ও নেতৃত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেক ইরানির মতে, আহত হলেও তাঁর জনসমক্ষে আসা প্রয়োজন।
ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সমর্থন নিয়ে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মুজতবা খামেনি। তাঁর বাবা আলি খামেনি টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। শুক্রবার তাঁকে দেশটির পবিত্র ধর্মীয় উপাসনালয়ে দাফন করা হয়।
এর আগে আলি খামেনির দাফন ঘিরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে কয়েক কোটি মানুষ অংশ নেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

.png)

যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে দেশটির শত শত পণ্যের ওপর বড় পরিসরে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রসাধনী, দুগ্ধপণ্য, কাঠজাত পণ্য ও আউটডোর সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পের পণ্যে এসব শুল্ক বসবে।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। এর পদক্ষেপের প্রভাব পড়তে পারে আমেরিকান ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর।
৫ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ জ্যেষ্ঠ কমান্ডারের তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চীনের সহযোগিতায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারে বলেও সতর্ক করেছে চীন।
৯ ঘণ্টা আগে