তথ্যসূত্র:

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেন সাদেঘি দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনাকে জানিয়েছেন, হামলায় ২৫০ জন নিহতের পাশাপাশি ১৮৪ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। শুধু রাজধানী তেহরানেই ১৬ জন শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক প্রাণ হারিয়েছেন। এছাড়া ৮ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষাবিদ গুরুতর আহত হয়েছেন।
সাদেঘি আরও জানান, গত এক মাসে প্রায় ২০০টি প্রশাসনিক, সাংস্কৃতিক ও শিক্ষাসংক্রান্ত স্থাপনা হামলার শিকার হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো হেলিয়েহ দুতাঘি এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন ও ইসরায়েলি হামলাগুলো একটি ‘সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল প্যাটার্ন’ অনুসরণ করছে। এর মূল লক্ষ্য হলো ইরানের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া।
দুতাঘি আরও বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং এখনকার এই সরাসরি হামলা মূলত ইরানের নিজস্ব প্রযুক্তিগত উন্নয়ন ও ‘বিশিল্পায়ন’ (ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন) ধ্বংসের কৌশল।
উল্লেখ্য, গত সপ্তাহে তেহরানের ‘ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-তে বিমান হামলায় তড়িৎ কৌশল অনুষদের সহযোগী অধ্যাপক সাঈদ শামঘাদ্রি নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসরুম ও অফিসগুলোর ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে