
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে দেইর জারির গ্রামে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুজন হলেন ৫৩ বছর বয়সী আওদা আবদুল রহিম আওদা ফারাখনা এবং ২৬ বছর বয়সী আহমেদ আদেল রশিদ আবু মুখ। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে।
এর আগে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, হামলায় পেটে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসাকর্মীরা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেন।
সংস্থাটি পরে জানায়, হাঁটুতে গুলিবিদ্ধ আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময় ৫৫ বছর বয়সী আরেক আহত ব্যক্তিকেও সিপিআর দিতে দিতে হাসপাতালে নেওয়া হয়।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রামাল্লা ও আল-বিরেহ গভর্নরেটের বিভিন্ন শহর ও গ্রামে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। ইসরায়েলি সেনাদের সরাসরি সমর্থনে এসব হামলায় মারধর, গুলি, অগ্নিসংযোগ এবং কৃষিজমিতে হামলার মতো ঘটনা ঘটছে।
এদিকে সোমবার অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়া শহরে অভিযান চালিয়ে পাঁচ ফিলিস্তিনি তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, কয়েকটি সামরিক যান শহরের পূর্ব দিকের প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকে আল-নাকার এলাকায় অবস্থান নেয়। পরে সেনারা স্থানীয় কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের অভিযান ও হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে অন্তত এক হাজার ১৮১ ফিলিস্তিনি নিহত, ১৩ হাজারের বেশি আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন।
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৬ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে