স্ট্রিম ডেস্ক

ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পোস্টে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ বলে মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়। খবর হিন্দুস্তান টাইমস এর।
বলিউড–সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দীপিকা পাড়ুকোন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট দেননি। দীপিকার নাম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা পোস্টটি ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভাইরাল ওই পোস্টে লেখা ছিল, সোনম ওয়াংচুক অনশন করছেন, আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র। পোস্টের শেষ অংশে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তাঁকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ বলেও উল্লেখ করা হয়।
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগে থেকেই আলোচনা চলছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবরও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ব্যক্তিও উদ্বেগ প্রকাশ করেছেন।
ভাইরাল পোস্টটি ছড়িয়ে পড়ার পর দীপিকাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। কেউ কেউ ২০২০ সালে ‘ছপাক’ সিনেমার প্রচারের সময় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) গিয়ে হামলায় আহত শিক্ষার্থী নেত্রী ঐশী ঘোষের সঙ্গে দেখা করার বিষয়টি সামনে আনেন। সে সময় দীপিকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ ঘটনার সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘বামপন্থী’ বলেও কটাক্ষ করেন অনেকে।
তবে যাচাই করে দেখা গেছে, দীপিকা পাড়ুকোন সোনম ওয়াংচুককে সমর্থন করে বা নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কোনো মন্তব্য করেননি। তাঁর নামে ছড়ানো পোস্টটি আসল নয়।
ভুয়া তথ্য শনাক্তকারীদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এমন পোস্ট ব্যবহার করে বিভিন্ন সময় তারকাদের নামে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে।
দীর্ঘ ২০ দিনের অনশনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। চিকিৎসকেরা সতর্ক করেছেন, এভাবে অনশন চলতে থাকলে তাঁর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে নিজের দাবিতে অনড় রয়েছেন তিনি।
চিকিৎসকরা জানান, অনশনের কারণে ওয়াংচুকের ওজন প্রায় ৯ কেজি কমেছে। তিনি দুর্বল হয়ে পড়েছেন এবং দীর্ঘ সময় কথা বলতেও পারছেন না। তবে তিনি এখনো মানসিকভাবে সচেতন রয়েছেন।
ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানিয়েছে কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, ওয়াংচুকের দাবি ও উদ্বেগের সঙ্গে কংগ্রেস একমত। তবে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।
কংগ্রেস সমর্থন জানালেও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এখনো দিল্লির যন্তর মন্তরে গিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখা করেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এদিকে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ওয়াংচুকের সঙ্গে দেখা করে তাঁর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। দিল্লি হাইকোর্টও ওয়াংচুকের স্বাস্থ্য প্রতিদিন পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে।
২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশনে বসেছেন ওয়াংচুক। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রশ্নফাঁস বন্ধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি এই আন্দোলন করছেন। ওয়াংচুক জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।

.png)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কানাডায় দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর আচ্ছন্ন করে পড়ার শাস্তি হিসেবে তিনি একথা বলেছেন।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে ইসরায়েলি হামলায় শুক্রবার অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি দাফন অনুষ্ঠানে ড্রোন হামলায় আটজন রয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর তারা বাহরাইন, জর্ডান এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা করেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসরায়েলের একটি পক্ষ মার্কিন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। ভ্যান্স বলেন, ওই পক্ষ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যেন যুদ্ধ বন্ধের চুক্তি থেকে সরে আসে এবং সামরিক অভিযান অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে