স্ট্রিম ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে মানোরি গ্রামের এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
কৌশাম্বির জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, কারখানার আশপাশের কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স চার বছর। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আতশবাজি শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ভারত। কয়েক লাখ মানুষ এ খাতে যুক্ত। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতে, ভারতে অনেক আতশবাজির কারখানা অনিরাপদ পরিবেশে গড়ে উঠেছে এবং সেখানে শিশুশ্রমের ঝুঁকি রয়েছে। দেশটির আতশবাজির কারখানায় প্রাণঘাতী দুর্ঘটনা নিয়মিত ঘটছে। চলতি বছর ভারতে এমন অন্তত পাঁচটি বড় দুর্ঘটনার খবর নথিভুক্ত হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। ১৮ মাস দায়িত্ব পালনের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
৩০ মিনিট আগে
হরমুজ প্রণালি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতি রাতে গড়ে ৩০ জাহাজ প্রণালি পার হচ্ছে।
১ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ এলাকায় আটকা পড়েছেন শত শত শ্রমিক। তাঁদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। নেপাল ও তিব্বত মিলিয়ে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে।
১২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক হামলা ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাভিত্তিক সমাধান চায় ইরান। তবে দেশটির ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
১৫ ঘণ্টা আগে