স্ট্রিম ডেস্ক

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। ১৮ মাস দায়িত্ব পালনের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী ড্রিসকল আগামী কয়েক দিনের মধ্যেই পেন্টাগন ত্যাগ করবেন। পেন্টাগন প্রধান হেগসেথের সঙ্গে সামরিক নীতি, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের অপসারণ নিয়ে বিরোধের জেরেই পদত্যাগ করেন তিনি।
পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকে হেগসেথ এক ডজনেরও বেশি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যার মধ্যে নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ পদত্যাগ করেন। কিছুদিনের ব্যবধানেই ডেভিড হডনে ও মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পদ ছাড়েন। এরপর সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেন হেগসেথ। বর্তমানে জেনারেল ক্রিস্টোফার লানেভ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে রয়েছেন। নতুন করে ইরান হামলা-পাল্টা হামলার সময়ে এমন শীর্ষ নেতৃত্বের শূন্যতা নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও ড্রোনের প্রতি বিশেষ আগ্রহের কারণে ড্রিসকল ট্রাম্পের ‘ড্রোন গাই’ হিসেবে পরিচিতি পান। আর্মি সেক্রেটারি হিসেবে তিনি ন্যাশনাল গার্ড এবং রিজার্ভ ফোর্সের তদারকি করতেন। একই সঙ্গে ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস-এর ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও পালন করেন।
ড্রিসকলের অবদানের কথা জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের “মেক আমেরিকা স্ট্রং এগেইন” এজেন্ডা বাস্তবায়নে আর্মি সেক্রেটারি ড্রিসকল কার্যকর ভূমিকা রেখেছেন। সামরিক অভিযানে অসাধারণ নেতৃত্ব, যুদ্ধপ্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ভূমিকা রেখেছেন।’

.png)

ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে মানোরি গ্রামের এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতি রাতে গড়ে ৩০ জাহাজ প্রণালি পার হচ্ছে।
২ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ এলাকায় আটকা পড়েছেন শত শত শ্রমিক। তাঁদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। নেপাল ও তিব্বত মিলিয়ে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে।
১২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক হামলা ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাভিত্তিক সমাধান চায় ইরান। তবে দেশটির ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
১৬ ঘণ্টা আগে