স্ট্রিম ডেস্ক

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বুদ্ধিবৃত্তিক (দিমাগি) নকশালরা সহিংসতা সৃষ্টির সুযোগ খুঁজছে এবং তাদের শনাক্ত করে বিচ্ছিন্ন করা প্রয়োজন। এই বক্তব্যের পর দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। প্রতিবাদে সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘দিমাগি নকশাল পার্টি’ নামের এক আইডিয়া।
এরপরই ইনস্টাগ্রাম ও এক্স প্ল্যাটফর্মে ‘দিমাগি নকশাল পার্টি’র পেজ চালু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত ইনস্টাগ্রামে পেজটির অনুসারী চার লাখ এবং এক্স হ্যান্ডেলে ২০ হাজার ছাড়িয়েছে। অনেকে এটিকে ব্যঙ্গাত্মক সামাজিক আন্দোলন হিসেবে দেখছেন। এর সঙ্গে ২০২৬ সালের মে মাসে গঠিত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তুলনা করা হচ্ছে।
জালিয়াতি করে ডিগ্রি নেওয়ার এক মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যের পর সিজেপি পার্টি আত্মপ্রকাশ করেছিল। তখন তিনি বলেছিলেন, চাকরি না পেয়ে অনেক তরুণ মিডিয়া, সামাজিক মাধ্যম বা আরটিআই (মানবাধিকার অর্থে) কর্মী হয়ে যান। তিনি তাদের ‘সমাজের পরজীবী’ ও ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছিলেন।
সোমবার ইনস্টাগ্রামে দিমাগি নকশাল পার্টির পেজটি সাময়িক বন্ধ দেখালেও মঙ্গলবার তা আবার ফিরে আসে। মোদির মন্তব্যের পর কংগ্রেস নেতা পি চিদম্বরম রোববার বলেন, ‘আমি একজন দিমাগি নকশাল হতে পেরে গর্বিত।’
আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও নিজেকে ‘গর্বিত দিমাগি নকশাল’ বলে উল্লেখ করে বলেন, তিনি বিজেপিকে ভয় পান না।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৬ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগে